November 28, 2026, 3:35 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

রাজবাড়ীতে ২৮ কেজির কাতল ৭০ হাজার টাকায় বিক্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে ধরা পড়েছে ২৮ কেজি ওজনের একটি একটি কাতল মাছ। পরে মাছটি ৭০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) সকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে জেলে শওকত হালদারের জালে মাছটি ধরা পরে।

স্থানীয়রা জানায়, ভোরে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের অদূরে জাল ফেলেন শওকত হালদারসহ তার সহযোগিরা। পরে জাল তুলতে গেলে তারা বুঝতে পান জালে বড় কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে উপরে তুলতে বিশাল আকৃতির কাতল মাছ দেখতে পান। পরে মাছটি বিক্রির জন্য গোয়ালন্দের আনু খার মৎস্য আড়তে আনলে মাছটি দেখতে ভিড় করে উৎসুক মানুষ। সেখানে উন্মুক্ত নিলামের মাধ্যমে দৌলতদিয়া ফেরিঘাট এলাকার শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ একটু লাভের আশায় দুই হাজার ৪০০ টাকা কেজি দরে ৬৭ হাজার ২০০ টাকায় মাছটি কিনে নেন।

মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ জানান, উন্মুক্ত নিলামের মাধ্যমে মাছটি কিনে মুঠোফোনে যোগোযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে কেজিতে ১০০ টাকা লাভে দুই হাজার ৫০০ টাকা কেজি দরে ৭০ হাজার টাকায় বিক্রি করেছি।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page