September 30, 2026, 5:12 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

নাটোরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে নিহত ; মা আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  নাটোরে লালপুরে প্রাইভেটকারের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খেয়ে খাদে পড়ে বাবা-মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন স্ত্রী ও প্রাইভেট কারচালক।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নাটোর-পাবনা সড়কের গোধড়া এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া হাইওয়ে পুলিশ ওসি মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন বগুড়া সদরের কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের শিশুকন্যা সুমাইয়া আক্তার। কন্যাশিশুর মা আয়শা আক্তার রুমী ও প্রাইভেটকার চালক গুরুতর আহত হন।

আহত দুজন নিকটস্থ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

বনপাড়া হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন জানান, সকালে প্রাইভেট কারটি যশোর থেকে বগুড়া যাওয়ার পথে নাটোর-পাবনা সড়কের গোধরা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে খাদে পড়ে যায়। এসময় প্রাইভেট কারের যাত্রী একই পরিবারের বাবা-মেয়ে ঘটনাস্ত্রলেই নিহত হন। স্ত্রী ও প্রাইভেট কারের চালককে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি আরও জানান, নিহত বাবা ও শিশু মেয়ের লাশ ও দুর্ঘটনাকবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে বনপাড়া হাইওয়ে থানায় আনা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page