July 10, 2026, 7:50 pm
শিরোনামঃ
সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল ; ঝোড়ো হাওয়ার শঙ্কা স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট ভোটকেন্দ্র ও ভোটকক্ষ স্থাপনের নিয়মে পরিবর্তন আনছে ইসি চট্টগ্রাম-২ আসনের এমপি হিসেবে শপথ নিলেন সারোয়ার আলমগীর কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো পা-মাথাবিহীন অর্ধগলিত মরদেহ সিরাজগঞ্জে রাস্তার পাশ থেকে যুবকের মরদেহ উদ্ধার ইরানের সঙ্গে যুদ্ধ এখনও শেষ হয়নি : নেতানিয়াহু কিয়েভ কখনোই মস্কোকে দমাতে পারবে না : পুতিন পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী বোমা হামলায় ১৭ জন নিহত ঝিনাইদহের মহেশপুরে এডিপি প্রকল্পের আওতায় ৬০ পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
এইমাত্রপাওয়াঃ

৬ দিন পর পুরোপুরি নিভলো আগুন ; সুন্দরবনের ৬ একর পুড়ে ছাই

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ৬ দিন পর পুরোপুরি নিভলো সুন্দরবনের আগুন। তবে সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের দুটি পৃথক এলাকায় ভয়াবহ আগুনে প্রায় ৬ একর বনভূমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব অংশে পুড়ে গেছে লতাপাতা, গুল্ম ও গাছপালা।

বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুরে অগ্নি নির্বাপন অভিযানের সমাপ্তি ঘোষণা করে ফায়ার সার্ভিস ও বনবিভাগ।

এর আগে ২২ মার্চ পূর্ব সুন্দরবনের কলমতেজী ফরেষ্ট টহল ফাঁড়ির টেপারবিল বনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই আগুন নিয়ন্ত্রণে না আসতেই ২৪ মার্চ সকাল থেকে নতুন করে পুড়তে শুরু করে ধানসাগর ফরেষ্ট টহল ফাঁড়ির শাপলারবিল তেইশেরছিলায় বন।

দুর্গম এলাকায় পানির অভাবে আগুন নির্বাপন কাজে নেমে আসে স্লথগতি। বনবিভাগ ও  ফায়ার সার্ভিস কর্মীরা জানান, ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে  একটি নদী রয়েছে। তবে ভাটার সময় সেই নদীতে পানি না থাকায় পানির জন্য ফায়ার ফাইটারদের জোয়ারের অপেক্ষায় থেকে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে। এভাবে টানা ৬দিন ধরে চলতে থাকে আগুন নেভানোর চেষ্টা। সবশেষ বৃহস্পতিবার আগুন পুরোপুরি নেভানোর ঘোষণা দেয় ফায়ার সার্ভিস ও বনবিভাগ।

ফায়ার সার্ভিস খুলনার সহকারী পরিচালক আবু বকর জামান বলেন, সুন্দরবনের গহীনে টানা ৬দিন ধরে আগুন নেভানোর কাজ করতে হয়েছে। জোয়ার-ভাটার সঙ্গে তাল মিলিয়ে ফায়ার সার্ভিসের ৬ থেকে ১০টি ইউনিটের ৩০-৪০জন কর্মী আগুন নেভানোর কাজ করেছেন।আগুনে প্রায় ৬ একর বনভূমির গাছাপালা ক্ষতিগ্রস্থ হয়েছে বলে তিনি জানান।

পূর্ব সুন্দরবন বিভাগ বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করীম বলেন, আগুন পুরোপুরি নিভে গেছে। জিপিআরএস অনুযায়ী আগুনে কলমতেজী টেপারবিলে দেড় একর ও ধানসাগর শাপলারবিল তেইশেরছিলায় চার একর বনভূমির গাছপালা ক্ষতিগ্রস্থ হয়েছে। সুন্দরবনের আগুনের ঘটনায়  গঠিত তদন্ত কমিটি শুক্রবার থেকে তদন্ত কাজ শুরু করবেন। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jun    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page