September 30, 2026, 5:15 pm
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মিয়ানমারে ভূমিকম্পের ৩০ ঘন্টা পর ধ্বংসস্তূপ থেকে জীবিত নারীকে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ৩০ ঘন্টা পর শনিবার মান্দালয়ের একটি ধসে পড়া অ্যাপার্টমেন্ট ভবনের ধ্বংসস্তূপ থেকে উদ্ধারকারী দল এক নারীকে জীবিত উদ্ধার করেছে।

বার্তা সংস্থা এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

উদ্ধারকারীরা ৩০ বছর বয়সী ফিউ লে খাইংকে স্কাই ভিলা কনডোমিনিয়ামের ধ্বংসস্তূপ থেকে সতর্কতার সাথে বের করে স্ট্রেচারে করে নিয়ে আসেন। এ সময় তাকে করতালি দিয়ে স্বাগত জানানো হয়। উদ্ধার করার পর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

তার স্বামী ইয়ে অং স্ট্রেচার থেকে তাকে নামানোর সময় জড়িয়ে ধরেন।

ইয়ে অং বলেন, শুরুতে আমি ভাবিনি যে সে বেঁচে থাকবে। আমি খুব খুশি যে আমার স্ত্রীর বেঁচে থাকার সুখবর শুনেছি। তিনি বলেন আমার দুই ছেলে আছে। আট বছর বয়সী উইলিয়াম এবং পাঁচ বছর বয়সী ইথান।

রেড ক্রসের একজন কর্মকর্তা এর আগে এএফপিকে বলেছিলেন, অ্যাপার্টমেন্টের ধ্বংসাবশেষের নিচে ৯০ জনেরও বেশি লোক আটকা পড়ে থাকতে পারে।

শুক্রবার বিকেলে মিয়ানমারে মান্দালয়ের উত্তর-পশ্চিমে ৭ দশমিক ৭ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। তার কয়েক মিনিট পরেই ৬ দশমিক ৭ মাত্রার একটি আফটারশক অনুভূত হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page