October 17, 2026, 8:43 pm
শিরোনামঃ
প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার ন্যায়বিচার নিশ্চিতে প্যারালিগ্যাল সেবাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে : আইনমন্ত্রী তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড : চিফ হুইপ ঝিনাইদহে সুপারি পাড়া নিয়ে বিরোধে ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত ঝিনাইদহের মহেশপুরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে বাবা-ছেলে আটক রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে পাথর বাঁধা যুবকের মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে ভ্যানের ছাউনি থেকে পিস্তল-গুলি ও ম্যাগজিন উদ্ধারসহ চালক আটক হাম-জ্বরে আক্রান্ত হয়ে মারা গেলেন চৌগাছার পাশাপোল ইউপি চেয়ারম্যান সবুজ ইরানের ‘পিক্যাক্স মাউন্টেনে’ হামলার হুমক দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

চলতি ফেব্রুয়ারিতে বেশ ক’টি ইউক্রেনীয় গ্রাম দখল করেছে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চলতি ফেব্রুয়ারি মাসে ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ ক’টি গ্রাম দখল করেছে ক্রেমলিনের বাহিনী। রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ ইউক্রেনে অবস্থানরত মস্কোর সেনাদের পরিদর্শনকালে এ কথা বলেন। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জেনেভায় কিয়েভের সঙ্গে যুদ্ধ অবসানের আলোচনা শুরুর কয়েক দিন আগে গেরাসিমভের এ সফর অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ইউক্রেনে মস্কোর পূর্ণমাত্রার সামরিক অভিযানের চতুর্থ বার্ষিকীও ঘনিয়ে আসছে।

মস্কো থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

গেরাসিমভ বলেন, ‘ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে, কঠোর শীতকালীন পরিস্থিতি সত্ত্বেও, যৌথ টাস্কফোর্সের সমন্বিত বাহিনী ও সামরিক ইউনিট ১২টি বসতি মুক্ত করেছে।’

এ দাবির স্বাধীনভাবে যাচাই করতে পারেনি এএফপি।

শরৎকাল থেকে মস্কোর অগ্রযাত্রার গতি বেড়েছে। তবে চার বছরের যুদ্ধে দোনেৎস্ক অঞ্চল পুরোপুরি দখলের লক্ষ্য এখনও অর্জন করতে পারেনি রাশিয়া।

সংঘাত অবসানের যে কোনো চুক্তির জন্য দোনেৎস্ক অঞ্চল থেকে কিয়েভকে সরে যাওয়ার দাবি জানিয়েছে রাশিয়া। তবে ইউক্রেন এ শর্ত মেনে নেয়নি।

গেরাসিমভ বলেন, রুশ বাহিনী শিল্পনগরী স্লোভিয়ানস্কের দিকে অগ্রসর হচ্ছে। ২০১৪ সালে শহরটি স্বল্প সময়ের জন্য রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীদের দখলে ছিল। এরপর থেকে শহরটি প্রায়ই রুশ হামলার মুখে পড়ছে।

মস্কোর বাহিনী বর্তমানে শহরটি থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে রয়েছে।

মস্কো দোনেৎস্ক, লুহানস্ক, জাপোরিঝঝিয়া ও খেরসন অঞ্চলকে নিজেদের বলে দাবি করে।

তবে ইউক্রেনের অন্যান্য অঞ্চলগুলোতেও অগ্রসর হয়েছে রাশিয়া।

গেরাসিমভ বলেন, উত্তর-পূর্বাঞ্চলের সুমি ও খারকিভ সীমান্ত এলাকায় রাশিয়া নিরাপত্তা অঞ্চল সম্প্রসারণ করছে। সেখানে কিছু অংশে তাদের নিয়ন্ত্রণ রয়েছে।

তিনি আরও বলেন, ‘দিনিপ্রোপেত্রোভস্ক অভিমুখে পরবর্তী পদক্ষেপ’ নিয়ে তিনি কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

গত গ্রীষ্মে পশ্চিমমুখী অগ্রযাত্রার সময় রুশ বাহিনী দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলে প্রবেশ করে। তবে অঞ্চলটির ওপর আনুষ্ঠানিক দাবি কখনও জানায়নি ক্রেমলিন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বারবার বলেছেন, কূটনীতি ব্যর্থ হলে শক্তি প্রয়োগ করে পুরো দোনেৎস্ক অঞ্চল দখল করতে মস্কো বদ্ধপরিকর।

 

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page