October 18, 2026, 8:27 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

ইরানের বিরুদ্ধে যুক্ত হওয়ার ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলো দক্ষিণ কোরিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার মার্কিন অভিযানে দক্ষিণ কোরিয়াকে যুক্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, তবে সিউলের পক্ষ থেকে সেই প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করে জানিয়ে দেওয়া হয়েছে ‘ধন্যবাদ, না’।

সোমবার (১৭ আগস্ট) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় মার্কিন প্রেসিডেন্ট নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্রুথ সোশ্যালে প্রকাশিত সেই বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের কাছে ইরানকে পারমাণবিক নিরস্ত্রীকরণের মার্কিন প্রচেষ্টায় অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিলেন। তবে সিউল সেই আহ্বানে সাড়া দেয়নি এবং স্পষ্ট ভাষায় না বলে দিয়েছে।

নিজের পোস্টে সেই কথোপকথনের বিষয়টি তুলে ধরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‘কিছুটা অপ্রাসঙ্গিক হলেও আমি সম্প্রতি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে জিজ্ঞাসা করেছিলাম যে তারা ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার কাজে আমাদের সঙ্গী হতে চায় কি না, এবং তারা বলেছে, ‘ধন্যবাদ, না’!’

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page