September 9, 2026, 4:31 pm
শিরোনামঃ
পলিথিন-প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে : সমাজকল্যাণমন্ত্রী মহাসড়কে স্লিপার বাস চালানো যাবে না : হাইকোর্ট আইন অনুযায়ী যারা যোগ্য হবেন তারাই নির্বাচন করতে পারবেন : সিইসি জামালপুরে গত দুই মাসে ২৬টি ট্রান্সফরমার চুরি মাদারীপুরে ঘরে ঢুকে প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা ইয়েমেনে সৌদি আরবের ৩২ টি বিমান হামলা মার্কিন গবেষকের সতর্কবার্তা ; চলতি দশকেই কৃত্রিম বুদ্ধিমত্তা মানবজাতিকে পুরোপুরি ধ্বংস করতে পারে ইসরায়েলের ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞায় বাধা দেননি ট্রাম্প ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত 
এইমাত্রপাওয়াঃ

যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযানে মাদকসহ আটক ২

ইয়ানূর রহমান : যশোরের বেনাপোল সীমান্তে পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্যসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন, বেনাপোলের গাজীপুর গ্রামের শরিফুল ইসলাম (২৮) এবং ঝিকরগাছার বেলেবটতলা গ্রামের আব্দুল আজিজ (৪৫)।

সোমবার (১৭ আগস্ট) দিনব্যাপী বিজিবির বিশেষ টহলদল, বেনাপোল বিওপি এবং বেনাপোল আইসিপি’র যৌথ টহলদল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী এই অভিযান পরিচালনা করে। অভিযানে ১৫ পিস ভারতীয় ইয়াবা, ৪ কেজি গাঁজা, ১টি মোবাইল ফোন, ৭৯টি শাড়ি, ২টি কম্বল, ৩.৫ কেজি জিরা, ১০ কেজি ফুসকা, ২৫৮টি কসমেটিক্স সামগ্রী এবং নগদ ৬৪০ টাকা উদ্ধার করা হয়। বিজিবি জানায়, জব্দ করা মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ১০ হাজার ৫৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান (পিএসসি) জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির বিশেষ গোয়েন্দা নজরদারি ও ধারাবাহিক অভিযান অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে এসব মালামাল উদ্ধার ও আসামিদের আটক করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান, সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও জারি থাকবে। আটক আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page