October 8, 2026, 2:32 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি ঝিনাইদহের মহেশপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত যশোরে গরু চোর সন্দেহে গণপিটুনিতে প্রতিবন্ধী হত্যার দায়ে মামলা ; পুরুষ শূন্য গ্রাম দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে : মুক্তিযুদ্ধমন্ত্রী হামের টিকার আওতায় ২ কোটি শিশু ; এক মাসে দেওয়া হবে আরও ৩৫ লাখ : স্বাস্থ্য প্রতিমন্ত্রী অর্থপাচার করে বাংলাদেশে বিনিয়োগ ; সুইস নাগরিকের তথ্য চাইলো ইউএই শিগগিরই আসছে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি নওগাঁয় বয়লার বিস্ফোরণে শ্রমিকের মৃত্যু ; আহত ৪ জন রাজশাহীতে পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ২৩৪ জন আটক ইরান যুদ্ধে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র
এইমাত্রপাওয়াঃ

যশোরের রাজারহাটে ছাদ থেকে পড়ে গৃহকর্তা নিহত

ইয়ানূর রহমান : যশোরের রাজারহাট এলাকায় তিন তলার ছাদ থেকে পড়ে শাহেব আলী (৪৫) নামের গৃহকর্তা নিহত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহেব আলী নড়াইল সদর থানার সাহাবাদ বাজার এলাকার মৃত রাজ্জাক মোল্লার ছেলে। তিনি বর্তমানে যশোর সদর উপজেলার রাজারহাট কোলেস্টোরের সামনে জনৈক আব্দুর রউফের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

স্থানীয়রা জানান, ছাদে উঠে কবুতরের ঘর মেরামত করছিলেন। কাজ করার সময় অসাবধানতাবশত তিনি নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সকাল ১০টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে সংশ্লিষ্ট পুলিশ জানান, নিহতের মরদেহ বর্তমানে যশোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।



Our Like Page