September 17, 2026, 2:22 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কোরআন শরীফ পোড়ানোর অভিযোগে যুবক আটক যশোরে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৩৫ জন নতুন আক্রান্ত গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী দেশের পর্যটন খাতকে আন্তর্জাতিক রূপ দিতে বিনিয়োগ বাড়াবে সরকার : পর্যটনমন্ত্রী ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিতে ‘ভূমি দৃষ্টি অ্যাপ’ উদ্বোধন স্থানীয় সরকারের সব প্রতিষ্ঠানের ভবনে বসাতে হবে সৌর প্যানেল টাঙ্গাইলে শিশুপুত্রকে কুপিয়ে হত্যা করলেন মা শরীয়তপুরে কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে অটোচালককে কুপিয়ে হত্যা মরক্কোর সঙ্গে পূর্ণাঙ্গ কূটনৈতিক সম্পর্ক স্থাপন করছে ইসরায়েল রাশিয়ার জ্বালানি-প্রতিরক্ষা খাতে কঠোর নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের কংগ্রেসে
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নসিমন আরোহী নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহে সিমেন্টবোঝাই ট্রাকের ধাক্কায় এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ফজলু শেখ (৫৫) মাগুরার শ্রীপুর উপজেলার গোয়ালপাড়া গ্রামের মৃত কিয়াম উদ্দিনের পুত্র।

আজ রোববার (৩০ মার্চ) ভোর ৬টায় ঝিনাইদহ সদর উপজেলার কালা বাজার সংলগ্ন ঝিনাইদহ-মাগুরা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আরাপপুর হাইওয়ে পুলিশের এসআই একেএম হাসানুজ্জামান জানান, নিহত ফজলু শেখ আজ ভোরে বায়না অনুযায়ী গরুর গোশত কেটে দেয়ার জন্য গরুসহ স্যালোমেশিন চালিত নসিমন যোগে ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথে মাগুরা-ঝিনাইদহ সড়কের কালা বাজারের কাছাকাছি পৌঁছলে একটি সিমেন্টবাহী ট্রাক নসিমনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফজলু শেখ চাপা পড়ে নিহত হন।

আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বাসসকে বলেন, মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ভোরের দিকে ঘটনাটি ঘটার কারণে ঘাতক ট্রাকটি শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page