March 17, 2026, 9:48 am
শিরোনামঃ
জনগণের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতির লক্ষ্য : প্রধানমন্ত্রী খালে পানিপ্রবাহ নিশ্চিত করতে হবে ; সরকারি টাকা চুরি করতে দেওয়া যাবে না : তথ্যমন্ত্রী আইসিটি খাতে দশ লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী শিল্প খাতে ভারত ও চীনের বিনিয়োগ বাড়ানোর চিন্তা করছে সরকার : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা খুলনায় যুবদল নেতাকে গুলি করে হত্যা গোপালগঞ্জে নিখোঁজের ৩ মাস পর পুকুরে মিললো যুবকের গলিত মরদেহ ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঈদে নিরাপত্তাব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে : র‌্যাব মহাপরিচালক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   র‌্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান বলেছেন, ঈদের ছুটিতে মানুষ যেন নিরাপদে ভ্রমণ ও বিনোদন করতে পারে সেজন্য নিরাপত্তা ব্যবস্থা জোরদারে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ঈদের সময় দেশের নারী ও শিশুদের একটি বিশাল সংখ্যা বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াত করেন। এ ছাড়াও মাটির টানে মানুষ গ্রামে ছুটে যায়। সেসব বিষয়ে গুরুত্ব দিয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

আজ রোববার জাতীয় ঈদগাহ মাঠ প্রাঙ্গণে ঈদের জামাতের নিরাপত্তা ও দেশবাসীর নির্বিঘ্নে ঈদ উৎসব উদযাপনে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

এ সময় ঢাকাসহ দেশের বড় বড় শহরে ঈদের ছুটিতে ফাঁকা বাসায় যেন চুরি কিংবা দস্যুতার ঘটনা না ঘটে সেজন্য র‌্যাব সজাগ দৃষ্টি রেখেছে বলেও জানান তিনি।

একেএম শহিদুর রহমান বলেন, ঈদুল ফিতরকে কেন্দ্র করে রমজান মাসের শুরু থেকেই নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

তিনি বলেন, রমজান মাসের শুরুতে মার্কেটগুলোতে বেচাকেনা বাড়ে এবং অনেক টাকার লেনদেন হয়। এর ফলে ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ বেড়ে যায়।

তাই আমরা রমজান মাসের শুরু থেকে এ ধরনের অপরাধ নিয়ন্ত্রণের জন্য কাজ করে আসছি।

তিনি বলেন, আপনারা দেখেছেন এখন ছিনতাই ও চাঁদাবাজির মতো অপরাধ কিছুটা নিয়ন্ত্রণ এসেছে।

ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরের দিন তিন ধাপে আমাদের আরও বেশি সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হয়। সে লক্ষ্যে সকল প্রস্তুতি রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page