August 2, 2026, 2:19 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

ঈদের জামাতের সময় পরিবর্তন নিয়ে যশোরের শার্শায় সংঘর্ষ ; ৩ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  যশোরের শার্শায় ঈদুল ফিতরের নামাজের সময় পরিবর্তন নিয়ে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছেন অন্তত তিনজন।

সোমবার (৩১ মার্চ) সকালে শার্শা উপজেলার সদর ইউনিয়নের বেড়ি-নারায়ণপুর গ্রামের ঈদগাহ মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাহ কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ঈদের নামাজের সময় ১০ মিনিট বাড়ানোর প্রস্তাব দেন। এ বিষয়ে ক্যাশিয়ার আব্দুর রশিদ ইমামের সঙ্গে আলোচনা করলে তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষ বাঁধে।

সংঘর্ষে একই গ্রামের মোখলেস (৫২), আজিজ (৪০) ও আলিম (৩৫) দেশীয় অস্ত্র নিয়ে রশিদ ও তার সহযোগীদের ওপর হামলা চালান। এতে বেড়ি নারায়ণপুর গ্রামের দুলু বেপারীর ছেলে আব্দুর রশিদ (৫৩) ও শাহাজান (৪৫) এবং কদম আলীর ছেলে আয়াত আলী (৬৫) নামের তিনজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। থানায় অভিযোগ করলে তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page