November 28, 2026, 2:43 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি আটক যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারত থেকে ট্রাভেল পারমিটে ফিরলেন ৮ বাংলাদেশি যাশোরের বেনাপোল সীমান্তে ভারতীয় উইনিক্স সিরাপসহ ১ জন যুবক আটক প্রধানমন্ত্রীর নির্দেশনায় কমলো হজের বিমানভাড়া ; ভাতা পাবেন ইমাম-মুয়াজ্জিনরা ১৭ বছরে ক্ষতিগ্রস্তদের মাসিক ভাতা দিতে অধিদপ্তর খোলা হবে : মুক্তিযুদ্ধ মন্ত্রী গঙ্গা চুক্তি নিয়ে ভারতকে দুবার চিঠি দিলেও তারা উত্তর দেয়নি : পানিসম্পদমন্ত্রী ঢাকা-গোপালগঞ্জসহ ছয় জেলায় ১১৩ প্লাটুন বিজিবি মোতায়েন গোপালগঞ্জে প্রায় ২ লাখ বিকাশ ও নগদ অ্যাকাউন্ট বন্ধ বরিশালে মাকে পিটিয়ে হত্যার অভিযোগে ছেলে আটক ইউরোপে আঘাত হানতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্র ; ‘পারমাণবিক ধ্বংসযজ্ঞের’ হুঁশিয়ারি ট্রাম্পের
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় সাংবাদিক কল্যাণ ট্রাষ্টের চেক বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়া সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষা বৃত্তি ও অস্বচ্ছল এবং অসুস্থ সাংবাদিকদের মাঝে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার কুষ্টিয়া শহরের চিলিস ফুড পার্কের সভা কক্ষে এই চেক বিতরণ করা হয়।

বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের যৌথ আয়োজনে কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক বাচ্চুর সভাপতিত্বে সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম উল হাসান অপুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের উপ-পরিচালক এ বি এম রফিকুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আমিনুল ইসলাম,কুষ্টিয়া প্রেস ক্লাবের সভাপতি আল মামুন সাগর, সাধারণ সম্পাদক জুবায়েদ রিপন।

কুষ্টিয়ায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২৮ জন অস্বচ্ছল অসুস্থ সাংবাদিক ও সাংবাদিকদের মেধাবী ১৯ জন সন্তানের মাঝে শিক্ষা বৃত্তির চেক বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে নভেম্বর, ২০২৬
  • ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৭ই জমাদিউস-সানি, ১৪৪৮


Our Like Page