August 2, 2026, 1:11 am
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে কুপিয়ে মৎসচাষির হাত বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে মৎসচাষি ইউনুস সরদারের (৪৫) ডান হাত কুপিয়ে বিচ্ছিন্ন করে দিয়েছে দুর্বৃত্তরা। একই সঙ্গে তার স্ত্রীকেও পিটিয়ে আহত করা হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) ভোরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ইউনুস সরদারকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ইউনুস কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দিনচর গ্রামের মফেজ সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ভোরে একদল দুর্বৃত্ত মৎসচাষি ইউনুস সরদারের বসতঘরের জানালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এসময় বাড়িঘর তছনছ করে। পরে কুপিয়ে ইউনুসকে জখম করা হয়। এসময় দুর্বৃত্তরা ইউনুসের ডান হাত বিচ্ছিন্ন করে দেয়। বাধা দিলে মৎসচাষির স্ত্রীকে পিটিয়ে আহত করা হয়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

কালকিনির সিডিখান ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আহত ইউনুসের চাচা সহিদ সরদার বলেন, ইউনুস আমার বংশের ছেলে। তার বাড়ি আমার বাড়ির কাছাকাছি। ঘটনার বিষয়ে এখনো পরিষ্কার বলা যাচ্ছে না।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, কে বা কারা এই হামলা চালিয়েছে এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে কাজ করছে পুলিশ। আধিপত্য বিস্তার না কি পূর্ব শত্রুতার জেরে এই ঘটনা তা তদন্তের পর বলা যাবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page