April 6, 2026, 11:28 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ সরকারের লক্ষ্য ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করা : অর্থমন্ত্রী অন্তর্বর্তী সরকার হাম প্রতিরোধে প্রস্তুতি নিয়েছিলো কিনা তা পর্যালোচনা প্রয়োজন : সমাজকল্যাণমন্ত্রী ১২ মে সংরক্ষিত নারী আসনের ভোট নোয়াখালীতে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ কুমিল্লায় হত্যার ১০ বছর পর সন্দেহভাজন তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ দিলো আদালত  ৫০ বছর পর আবার চাঁদের কক্ষপথে মানুষ হরমুজ প্রণালীতে নতুন ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছে ইরানি গার্ড বাহিনী উত্তর কোরিয়ায় ড্রোন অনুপ্রবেশের জন্য দুঃখ প্রকাশ করলেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

পাবনায় কাঠ ব্যবসায়ীকে গলা কেটে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় মহাসড়কের পাশে জাহিদুল মোল্লা (৬০) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ এপ্রিল) সকালে পাবনার আতাইকুলার ডেমরা-আতাইকুলা সড়কের তেবাড়িয়া হাজির বটতলা নামকস্থানে এই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জাহিদুল মোল্লা পাবনার সাঁথিয়া উপজেলার নাগডেমরা ইউনিয়নের ছোট পাথাইলে হাট এলাকার মৃত আবুল হোসেন মোল্লার ছেলে এবং পেশায় একজন কাঠ ব্যবসায়ী।

আতাইকুলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কেএম হাবিবুল ইসলাম বলেন, সকালে কৃষকরা মাঠে কাজ করতে আসলে মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে এসেছে এবং কাজ করছে। এবিষয়ে তদন্ত সাপেক্ষে পরে বিস্তারিত বলা যাবে।

নিহতের চাচাতো ভাই রফিকুল ইসলাম বলেন, গতকাল বিকেলে কাঠের ব্যবসার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিলেন। আমরা এই হত্যাকাণ্ডের বিচার চাই।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page