September 30, 2026, 1:02 pm
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ফেনীতে দাখিল পরীক্ষার্থীকে নকল সরবরাহের দায়ে শিক্ষকের কারাদণ্ড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফেনীতে দাখিল পরীক্ষায় পরীক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নোত্তর সরবরাহের দায়ে মো. ইউনুস নামের এক শিক্ষককে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা নাসরিন কান্তা এ দণ্ডাদেশ দেন। সাজাপ্রাপ্ত মো. ইউনুস ফেনী সদর উপজেলার মটুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

জানা গেছে, ফেনী আলিয়া কামিল মাদরাসা কেন্দ্রে দাখিলের কুরআন মাজিদ ও তাজবিদের পরীক্ষা চলছিল। বেলা সাড়ে ১১টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান ইউএনও। এ সময় শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন মো. ইউনুস। পরে ওই শিক্ষার্থীর উত্তরপত্র যাচাইয়েও নকল সরবরাহের সত্যতা পাওয়া যায়।

এ ব্যাপারে ফেনী সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা বলেন, ওই শিক্ষক শ্রেণিকক্ষে এক শিক্ষার্থীকে হাতে লিখে প্রশ্নের উত্তর সরবরাহ করছিলেন। অভিযুক্ত শিক্ষক দোষ স্বীকার করেছেন। তাকে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page