June 22, 2026, 1:11 pm
শিরোনামঃ
তেল-গ্যাস অনুসন্ধান খাতে মালয়েশিয়ার বিনিয়োগ চাইল বাংলাদেশ আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী সমুদ্রসীমা সঠিকভাবে বুঝে পেলেও বিগত সময়ে খনিজসম্পদ আহরণ হয়নি : নৌমন্ত্রী ক্রয় কার্যক্রমে অনিয়ম-প্রতারণা কার্যাদেশ বাতিল করলেন অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহে শিশু তাবাচ্ছুম ধর্ষণ-হত্যা মামলায় আসামি তাহেরের মৃত্যুদণ্ড মানিকগঞ্জে নিখোঁজের ছয় দিন পর স্কুলছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার লেবাননে যতদিন প্রয়োজন সেনা মোতায়েন থাকবে : নেতানিয়াহু ইসরায়েল ছাড়া যুক্তরাষ্ট্রের অস্তিত্ব থাকতো না : মার্কিন রাষ্ট্রদূত পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট দাখিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  মাগুরায় আলোচিত শিশু ধর্ষণ ও হত্যা মামলায় চার্জশিট দাখিল করেছে পুলিশ।

দীর্ঘ এক মাসের তদন্ত শেষে গতকাল রোববার (১৩ এপ্রিল) রাত ১০টার দিকে মামলার চার্জশিট জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল মতিনের আদালতে দাখিল করেছে মাগুরা সদর থানা পুলিশ।

চার্জশিট সম্পর্কে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, চার্জশিটে মামলার চারজন আসামীকেই অভিযুক্ত করা হয়েছে। তদন্তে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামী হিসেবে নাম এসেছে হিটু শেখের, যিনি শিশুটির বোনের শ্বশুর।

মিরাজুল ইসলাম জানান, ঘটনার রাতে শিশুটিকে ধর্ষণ করে হত্যার চেষ্টা করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এছাড়াও, শিশুটির বোন জামাই সজিব শেখ ও তার ভাই রাতুল শেখকে হত্যার হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। শিশুটির বোনের শাশুড়ি জাহেদা বেগমকে তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

উল্লেখ্য, গত ১লা মার্চ আট বছরের শিশুটি তার বোনের শ্বশুরবাড়ি মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বেড়াতে আসে। ৫ই মার্চ রাতে হিটু শেখ তার ওপর পাশবিক নির্যাতন চালায় এবং তাকে হত্যার চেষ্টা করে। পরবর্তী সময়ে গুরুতর অবস্থায় শিশুটিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।  সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে ১৩ মার্চ মৃত্যুবরণ করে ।

মর্মান্তিক এই ঘটনায় ৮ মার্চ শিশুটির মা আয়েশা আক্তার বাদী হয়ে মাগুরা সদর থানায় ৪ জনের নামে মামলা দায়ের করেন। ঘটনাটি সারাদেশে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে মূলধারার গণমাধ্যমেও উঠে আসে শিশুটির নির্মম পরিণতির করুণ চিত্র।

পুলিশের দেওয়া চার্জশিটের পর মামলাটি এখন বিচারিক প্রক্রিয়ার দিকে অগ্রসর হচ্ছে।

আজকের বাংলা তারিখ

June ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page