October 10, 2026, 10:14 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা জারি করলো সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালার অন্তর্ভুক্ত সেবা কর্মীদের জন্য আউটসোর্সিং প্রক্রিয়ায় সেবা গ্রহণ নীতিমালা, ২০২৫ জারি করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) নববর্ষের উপহার হিসেবে প্রধান ‍উপদেষ্টার পক্ষ থেকে এই নীতিমালা জারি করে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় বস্থাপনা অনুবিভাগ। প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

এ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই নীতিমালায় সরকার দৈনন্দিন কাজে গতিশীলতা আনা, স্বল্প সময়ে সেবা গ্রহণ, স্বচ্ছতা জবাবদিহিতা এবং মানসম্পন্ন সেবা ক্রয়ের পাশাপাশি সেবা কর্মীদেরকে কাজে উৎসাহিত করা লক্ষ্যে বেশ কয়েকটি বিশেষ সুবিধা দিয়েছে। এর মধ্যে ৫টি ক্যাটাগরির সেবা ও ৩টি বিশেষ সেবার জনপ্রতি মাসিক সেবামূল্য বৃদ্ধি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।

এতে বলা হয়, এছাড়া সেবাকর্মীরা দুটি উৎসব প্রণোদনা হিসাবে এক মাসের সমপরিমাণ সেবামূল্যের অর্ধেক (৫০ শতাংশ) হারে এবং বৈশাখী প্রণোদনা হিসাবে মাসিক সেবামূল্যের এক-পঞ্চমাংশ (২০ শতাংশ) হারে প্রণোদনা সেবামূল্য পাবেন। একইসঙ্গে সেবা কর্মীদের বার্ষিক ১৫ দিনের ছুটি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/প্রতিষ্ঠানের প্রশিক্ষণ খাত হতে সেবাকর্মীকে প্রতিষ্ঠানের মৌলিক কাজ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হবে।

এতে আরও বলা হয়, সেবাকর্মীরা প্রতি অর্থবছরে দুই সেট ইউনিফর্ম (দায়িত্ব পালনের জন্য পোশাক) পাবেন এবং সেবাকর্মীরা ইউনিফর্ম পরিধানপূর্বক দায়িত্ব পালন করবেন। যেসব কাজ নারী সেবাকর্মী সংশ্লিষ্ট- সেসব কাজে নারী সেবাকর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং নারী সেবা কর্মীরা ৪৫ (পয়তাল্লিশ) দিনের মাতৃত্বকালীন ছুটি পাবেন।

জাতীয় পেনশন কর্তৃপক্ষের অধীনে পরিচালিত সর্বজনীন পেনশন সুবিধার অন্তর্ভুক্ত করার মাধ্যমে তাদের জন্য পেনশন সুবিধা গ্রহণের  সুযোগ রাখা হয়েছে। আউটসোর্সিং প্রক্রিয়ায় ক্রয় করা সেবামূল্য সেবাকর্মীর নিজ নামীয় ব্যাংক হিসাব/এমএফএস(মোবাইল ফাইনান্সিয়াল সার্ভিস)-এর মাধ্যমে ব্যাংকিং চ্যানেলে দেওয়া হবে।

সর্বোপরি, সেবা কর্মীরা তার মাসিক সেবামূল্য কর্মকালীন মাসের পরবর্তী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার বিষয়টি নিশ্চিত করা করা হবে।

নীতিমালায় আরও বলা হয়েছে, আউটসোর্সিং প্রক্রিয়ায় সংগৃহীত সেবাকর্মীর মাসিক সেবামূল্য ও প্রণোদনা অর্থ বিভাগের বিভিন্ন সময়ে জারি করা নির্দেশনা অনুযায়ী নির্ধারিত হবে। সেবা ক্রয়কারী কর্তৃক ঘোষিত নির্ধারিত সেবাঘণ্টা সেবাকর্মীর সেবা সময় হিসাবে বিবেচিত হবে। তবে সেবা ক্রয়কারীর চাহিদা অনুযায়ী অতিরিক্ত সময় সেবাদানে নিয়োজিত থাকার প্রয়োজন হলে অর্থ বিভাগের সম্মতিসাপেক্ষে চুক্তি মোতাবেক অতিরিক্ত সেবামূল্য দেবেন।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page