October 13, 2026, 4:25 am
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

পাবনায় আদালত চত্বরে পুলিশের ওপর হামলায় বিএনপির ৬ নেতা আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পাবনায় আদালত চত্বর থেকে বিএনপির সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আদালত কক্ষে দায়িত্বরত পুলিশ সদস্যদের ওপর হামলার অভিযোগে মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে তাদের আটক করা হয়।

ওই ছয়জন একটি পুরোনো মামলায় হাজিরা দিতে পাবনা জেলা জজ আদালতে এসেছিলেন।

আটককৃতরা হলেন—ঈশ্বরদী পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আউয়াল কবির (৩৮), ছাত্রদল কর্মী সরওয়ার জাহান শিশির (৩৩), দাশুড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক কালাম খান (৪০), স্বেচ্ছাসেবক দলের কর্মী রুবেল হোসেন (৩৩), সবুজ হোসেন (৩৫) এবং ঈশ্বরদী উপজেলা কৃষক দলের কর্মী জহুরুল ইসলাম (৩৫)।

পাবনা কোর্ট পরিদর্শক মো. রাশেদুল ইসলাম জানান, ২০২৩ সালের ১৫ নভেম্বর দায়ের হওয়া একটি ফৌজদারি মামলায় মঙ্গলবার দুপুরে পাবনা জেলা জজ আদালতে তারা হাজিরা দিতে এসেছিলেন। তারা আদালতে দাঁড়িয়ে ছবি তোলার চেষ্টা করলে পুলিশের সদস্যরা তাদের বাধা দিয়ে বলেন, এটি আইনের লঙ্ঘন। বাধা দেওয়ায় তারা পুলিশ সদস্য শাহ আলমের ওপর হামলা করেন।

তিনি আরও বলেন, তারা আইন লঙ্ঘন করে কর্তব্যরত আদালত পুলিশ সদস্যদের ওপর হামলা করেছেন, যে কারণে আদালত কক্ষ থেকে তাদের আটক করা হয়েছে। তাদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে, আমরা আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছি।

আজকের বাংলা তারিখ

  • ১৩ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page