September 25, 2026, 3:21 pm
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু জাফর আটক জাতিসংঘে দূরদর্শী ও দিকনির্দেশনামূলক ভাষণের জন্য প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতির অভিনন্দন জাতিসংঘে ‘ইউনিভার্সাল কার্ড’ চালুর পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ আদালতের নির্দেশ ছাড়া একাধিক মামলার সাজা একসঙ্গে নয় : হাইকোর্ট ভারত-বাংলাদেশ যৌথ আয়ুর্বেদ গবেষণাকেন্দ্র গড়ার প্রস্তাব দীনেশ ত্রিবেদীর ময়মনসিংহে প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জে অগ্রণী ব্যাংক থেকে ১.৩৭ কোটি টাকা নিয়ে উধাও কর্মকর্তা ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে হবে যুক্তরাষ্ট্রকে : প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদির বন্দর রক্ষায় সেনা-প্রতিরক্ষাব্যবস্থা পাঠাবে ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে ‘অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক নিরাপত্তা অধিকার’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  সারা দেশে অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকদের অধিকার রক্ষায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শনিবার অনুষ্ঠিত এক সভায় বক্তারা এইসব কথা বলেছেন।

বক্তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব ও কর্মসংস্থানের অভাবসহ বিভিন্ন কারণে শহর ও গ্রামাঞ্চলে অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।

রাজশাহী শহরের একটি হোটেলে অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) আয়োজিত ‘অভ্যন্তরীণ অভিবাসীদের সামাজিক নিরাপত্তা অধিকার’ নিয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তারা এই পর্যবেক্ষণ তুলে ধরেন।

সাংবাদিক আবুল কালাম আজাদ, এবিএম কামরুজ্জামান বকুল, শরীফ সুমন, মুহাম্মদ আনিসুজ্জামান, আহসান হাবিব অপু, মওদুদ রানা, এনায়েত করিম ও কাজী নাজমুল ইসলাম প্রমুখ সভায় বক্তব্য রাখেন।

এসিডি’র ‘অভ্যন্তরীণ অভিবাসী শ্রমিক ও পরিবারের জন্য সহিষ্ণুতা এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা বৃদ্ধি’- শীর্ষক প্রকল্পের অংশ হিসেবে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

প্রকল্প সমন্বয়কারী আব্দুল মতিন মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং সমন্বয়কারী সুব্রত কুমার পাল এটি পরিচালনা করেন।

সভায় অভ্যন্তরীণ অভিবাসীদের সহিষ্ণুতা তৈরি এবং তাদের জীবিকা ও নিরাপত্তা বৃদ্ধির প্রতিশ্রুতি দেওয়া হয়।

প্রকল্পটির লক্ষ্য ছিল রাজশাহী ও জয়পুরহাট জেলার চারটি উপজেলা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রায় ৩ হাজার পরিবারকে জলবায়ু পরিবর্তনের প্রতিকূল প্রভাব থেকে রক্ষা করা এবং তাদের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page