May 18, 2026, 11:24 am
শিরোনামঃ
খুলনায় ঘরে সিধ কেটে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বগুড়ায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে দুই ভাই নিহত ভারতকে পরমাণু হামলার হুঁশিয়ারি দিলো পাকিস্তান সরকারি বাসে নারীদের চলাচল ফ্রি করলো পশ্চিমবঙ্গ সরকার ইরাক থেকে আসা তিন ড্রোন ভূপাতিত করলো সৌদি আরব ১ জুলাই থেকেই পে-স্কেল বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী চিকিৎসকদের নিরাপত্তায় প্রতিটি হাসপাতালে সশস্ত্র কর্মী নিয়োগের ঘোষণা দিলেন স্বাস্থ্যমন্ত্রী আগামী ৫ বছরে আইসিটি খাতে ১০ লাখ কর্মসংস্থান সৃষ্টি করা হবে : প্রযুক্তিমন্ত্রী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ফি নির্ধারণ করলো মিসর দূতাবাস কক্সবাজারে ছাত্রদল নেতার ফেসবুক স্ট্যাটাসে ‘হা-হা’ রিয়েক্ট দেওয়ার জেরে সংঘর্ষে এক নারীর মৃত্যু
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের শৈলকুপায় ডাকাতি মা ও মেয়েকে ধর্ষণ করে স্বর্ণ ও নগদ টাকা লুট

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় গভীর রাতে মা ও মেয়ে ডাকাত দলের সদস্যদের কাছে গণধর্ষণের শিকার হয়েছে
লুট করে নিয়েছে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র।
ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে উপজেলার ত্রিবেনী ইউনিয়নের দুলালপুর ভাল্ব ষ্টেশনের কাছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোন মামলা বা লিখিত অভিযোগ পায়নি পুলিশ।
জানা যায়, সোমবার মা ও মেয়ে ঢাকা থেকে নিজ বাড়ী হরিনাকুন্ডুর হবিতপুরের উদ্দেশ্যে বাসযোগে রওনা দেয়। বাসটি গভীর রাতে শৈলকুপার শেখপাড়া বাজার এসে পৌছলে সেখানে তারা নেমে পড়েন।
এরপর ভ্যানে করে তারা ঐ রাতেই হরিনাকুন্ডুর হবিতপুর গ্রামের উদ্দেশ্য রওনা দেয়। ত্রিবেনী সড়কের দুলালপুর ভাল্ব স্টেশনের কাছে পৌছলে পথিমধ্যে ডাকাতদল তাদের ধরে মাঠের মধ্যে নিয়ে যায়। এসময় মা ও মেয়েকে সংঘবদ্ধ ধর্ষণ করে কাছে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে তাদের ছেড়ে দেয়। প্রাণ ভয়ে কাউকে কিছু না বলে ধর্ষিতা মা ও মেয়ে সেই রাতেই বাড়িতে ফিরে যায়। পরদিন সকালে এ ঘটনা এলাকায় জানাজানি হয়ে যায়। ধর্ষিতা মেয়েটি এক সেনা সদস্যদের স্ত্রী বলে জানা গেছে।
এ ঘটনা ত্রিবেনী শেখপাড়া ও রামচন্দ্রপুর এলাকায় ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোন মামলা বা লিখিত অভিযোগ পায়নি পুলিশ।

আজকের বাংলা তারিখ

May ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১


Our Like Page