June 29, 2026, 7:16 pm
শিরোনামঃ
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই : রিজভী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ট্রাম্পকে লুজার বললেন বাইডেন ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল কাতারে আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : ইরানের প্রেসিডেন্ট মাগুরায় স্কুল কক্ষে আপত্তিকর অবস্থায় নারীসহ সহকারী শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত এলাকা থেকে এক ভারতীয় নারী আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবির সদস্যরা মঙ্গলবার সন্ধ্যায় মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্তের কাঞ্চনপুর গ্রামের ব্রীজের উপর থেকে ভারতী এক নারীকে আটক করা হয়েছে। আটককৃত ভারতীয় নারী নদীয়া জেলার হাসঁখালি থানার বেটনা ফুলবাড়ী কুঠিপাড়া গ্রামের শংকর সরদারের মেয়ে শ্যামলী সরদার (২৬)।
মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মঙ্গলবার সন্ধ্যায় বাঘাডাঙ্গা সীমান্তের কাঞ্চনপুর গ্রামের ব্রীজের উপর দিয়ে আসার সময় বাঘাডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার জিনারুল ইসলামের সন্দেহ হলে তিনি ভারতীয় নারী শ্যামলী সরদারের কাছে বাড়ী কোথায় জানার চেষ্টা করলে তিনি ভারতে বলে জানান। তখন তাকে আটক করা হয়।
আটক কৃত ভারতীয় নারী শ্যামলী সরদারকে রাতেই মহেশপুর থানায় সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম।

আজকের বাংলা তারিখ



Our Like Page