August 2, 2026, 9:25 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে ব্রিজের নিচে থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের শিবচরে একটি ব্রিজের নিচ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কাদিরপুর সেতু এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওই যুবকের নাম কামরুল জামান চৌকদার (৩২)। তিনি শিবচরের পার্শ্ববর্তী শরীয়তপুরের জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের সরদারকান্দি এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে কাদিরপুর সেতুর নিচে লাশটি দেখতে পান স্থানীয় কয়েকজন। পরে তারা শিবচর থানা-পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কামরুলের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে পাঠায়।

শিবচর থানার ওসি মো. রতন শেখ বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তাৎক্ষণিক কাউকে চিহ্নিত করা যায়নি। তবে এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে আমরা কাজ শুরু করেছি। এই হত্যাকাণ্ডের রহস্য অতি শিগগিরই উদঘাটন করা হবে।

 

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page