October 15, 2026, 3:21 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

কাশ্মীরের হামলা ভারতের সাজানো : পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার পর এর দায় পাকিস্তানের ওপর চাপিয়েছে ভারত। তবে এই অভিযোগকে সরাসরি ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। তিনি এই হামলাকে ‘সাজানো নাটক’ বা ফলস ফ্ল্যাগ অপারেশন বলে উল্লেখ করেছেন।

আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে খাজা আসিফ বলেন, ‘কাশ্মীরে যা ঘটেছে, তার সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্ক নেই। আমাদের কোনও সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ নেই। আমরা ভারত সরকারের আনা অভিযোগকে জোরালোভাবে অস্বীকার করছি।’

তিনি আরও বলেন, ‘আমাদের বিশ্বাস, এটি একটি সাজানো হামলা। ফলস ফ্ল্যাগ অপারেশন—অর্থাৎ এমন একটি অভিযান, যা নিজেরা চালিয়ে অন্যকে দায়ী করা হয়।’

গত মঙ্গলবার (২২ এপ্রিল) ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান অন্তত ২৬ জন পর্যটক। এই হামলার দায় স্বীকার করেছে ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ নামের একটি গোষ্ঠী। ভারতীয় গোয়েন্দাদের ধারণা, এই গোষ্ঠী পাকিস্তানভিত্তিক নিষিদ্ধ সংগঠন লস্কর-ই-তইয়্যেবার সঙ্গে সম্পর্কিত।

তবে খাজা আসিফ বলেছেন, ‘আমরা কাশ্মীরি কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত নই। কাশ্মীরে যে আন্দোলন চলছে, তা স্থানীয় এবং পাকিস্তানের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই।’

এদিকে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার এই ঘটনায় ভারতের প্রতিক্রিয়াকে ‘শিশুসুলভ ও অভ্যাসগত’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেন, ‘ভারত প্রতিটি ঘটনার জন্য পাকিস্তানকে দায়ী করে। অতীতেও তারা এভাবে আমাদের দোষারোপ করেছে, এবারও তার ব্যতিক্রম হয়নি।’

বিশ্লেষকরা মনে করছেন, ভারত সরকারের এই অভিযোগ একটি কৌশলগত রাজনৈতিক চাল হতে পারে। একইসঙ্গে ভারতের সাম্প্রতিক সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত এবং কাশ্মীর ইস্যুতে সুর চড়ানো—সব মিলিয়ে দক্ষিণ এশিয়ায় উত্তেজনা নতুন উচ্চতায় পৌঁছেছে।

উল্লেখ্য, ১৯৮৯ সাল থেকে ভারত-শাসিত কাশ্মীরে কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে আন্দোলন চলছে। ভারত একে সন্ত্রাসবাদ হিসেবে চিহ্নিত করলেও পাকিস্তান বরাবরই বলে এসেছে, এটি কাশ্মীরিদের স্বাধীনতাকামী আন্দোলন।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page