September 30, 2026, 9:22 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ভোলায় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভোলার দৌলতখানের মদনপুর চরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ ৩ জন ডাকাতকে আটক করেছে কোস্ট গার্ড।

আজ শুক্রবার ভোররাতে দৌলতখান উপজেলার মেঘনা নদীর মধ্যবর্তী মদনপুর চরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলো, আলাউদ্দিন (৪৫),জহির উদ্দিন বাবর (৪৮) এবং লোকমান (৪২)। তারা সকলে জেলার দৌলতখান উপজেলাধীন মদনপুর চরের বাসিন্দা।

কোস্টগার্ড ভোলা দক্ষিণ জোনের অপারেশন অফিসার লে. কমান্ডার রিফাত আহমেদ গণমাধ্যমকে জানিয়েছেন,গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোররাতে বাংলাদেশ কোস্ট গার্ড বেইস ভোলা দৌলতখান উপজেলাধীন মদনপুরের চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৩ টি দেশীয় অস্ত্র, ৪ রাউন্ড কার্তুজ এবং ৯টি ১ হাজার টাকার জাল নোটসহ ৩ জন ডাকাতকে আটক করা হয়।

উদ্ধারকৃত অবৈধ অস্ত্র ও আটককৃত ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page