November 21, 2026, 2:27 pm
শিরোনামঃ
মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে : রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযোদ্ধাদের সম্মানিত করে রাষ্ট্র কিছুটা হলেও দায় পূরণের চেষ্টা করেছে : প্রধানমন্ত্রী এসএমই খাতের বিকাশে তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী রায় লেখার ক্ষেত্রে এআইয়ের ওপর নির্ভর করা যাবে না : প্রধান বিচারপতি আন্তর্জাতিক স্বীকৃতি পেল রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতি বগুড়ায় গ্রামীণ ব্যাংকের ফটকে পেট্রোল বোমা নিক্ষেপ ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার সব চুক্তি মেনে নেয়ার কোনো কারণ নেই : ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদির বিমান হামলায় নারী-শিশুসহ ৪১ জন নিহত : হুথি
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী ট্রেনে থেকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঝিনাইদহের কোটচাঁদুপরে যাত্রীবাহী একটি ট্রেন থেকে ১ কেজি ১২৫ গ্রাম উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য আনুমানিক এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

শুক্রবার (২৫ এপ্রিল) সকালে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কোটচাঁদপুর রেলস্টেশনে একটি ট্রেনে তল্লাশি চালিয়ে হেরোইন উদ্ধার করে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা।

বিজিবি জানায়, সন্ধ্যা পৌনে ৭ টার দিকে রাজশাহী থেকে খুলনাগামী কপোতাক্ষ ট্রেনে অভিযান চালায় বিজিবি। এ সময় ট্রেনের ‘ঙ’ নম্বর বগি থেকে ১ কেজি ১২৫ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি

বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া এসব হেরোইন বিজিবির তত্ত্বাবধানে জমা রাখা হয়েছে। পরে আইনি প্রক্রিয়া শেষে তা নষ্ট করা হবে।

 

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page