August 1, 2026, 6:12 pm
শিরোনামঃ
সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধই সরকারের প্রধান চ্যালেঞ্জ : অ্যাটর্নি জেনারেল ঝিনাইদহের মহেশপুরে ভুল রেকর্ডের সুযোগে ৫০ বছরের বসতভিটা দখলের চেষ্টা ; টাকা নিয়েও চক্রান্তের অভিযোগ প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

পাবনায় জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাবনার ঈশ্বরদীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত ১০ জন আহতের খবর পাওয়া গেছে।

সবশেষ সোমবার (২৮ এপ্রিল) সকালে এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ।

এর আগে রোববার বিকেলে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের দাদাপুর পশ্চিমপাড়া গ্রামে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

সংঘর্ষে আহতরা হলেন, দাদাপুর গ্রামের রাসেল হোসেনের স্ত্রী মনিরা খাতুন, শাহিন হোসেনের ছেলে সিয়াম হোসেন, মিনারুল ইসলামের ছেলে পারভেজ, নাছির মণ্ডলের ছেলে রায়হান মণ্ডল, সজিব হোসেনের স্ত্রী স্বর্ণা খাতুন, সাইদুল মণ্ডলের মেয়ে তুবা খাতুন, মৃত মন্টু মণ্ডলের ছেলে শাহিন মণ্ডলসহ অন্তত ১০ জন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি-সংক্রান্ত বিষয় নিয়ে ওই এলাকার সেলিম মন্ডল ও তার পরিবারের লোকজনদের সঙ্গে আলম মাঝি ও তার অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল।এ নিয়ে আদালতে একটি মামলায় কয়েকদিন আগে সেলিম মণ্ডলের পক্ষে রায় হয়।

এরপর রোববার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সেলিম মণ্ডল প্রতিপক্ষদের বিষয়টি অবগত করে ওই জমি চাষ করতে গেলে দু’পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষই লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে অন্তত ১০ জন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মনিরা, স্বর্ণা ও রায়হানসহ মোট চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। সোমবার আহতদের মধ্যে সেলিম মণ্ডল বাদী হয়ে ২০-২৫ জনকে আসামি করে থানায় মামলা করেছেন। তবে এখনও কোনো আসামি গ্রেপ্তার হয়নি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page