September 30, 2026, 8:33 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় মাছের ঘের থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুমিল্লার লাকসামে নিখোঁজের এক দিন পর মাছের ঘের থেকে দুই শিশুর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে জেলার লাকসাম পৌরসভার ৮নং ওয়ার্ডের গুন্তি গ্রামের মাছের ঘের থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- লাকসাম পৌরসভার গুন্তি গ্রামের মজিদ মিয়ার বাড়ির মো. রুবেলের ছেলে জিহাদ (৭) এবং একই গ্রামের হাজী বাড়ীর মো. আলীর ছেলে সাব্বির হোসেন মহিন (৯)।

লাকসাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সোমবার বিকেল থেকে শিশু দুটি নিখোঁজ হয়। স্বজনরা তাদের দুজনকে খোঁজাখুঁজি করেও হদিস পায়নি। মঙ্গলবার সকালে গুন্তি গ্রামের পার্শ্ববর্তী মাছের ঘেরে মরদেহ দুটি ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ওসি নাজনীন সুলতানা বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে মরদেহে হস্তান্তর করা হয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page