May 28, 2026, 12:09 pm
শিরোনামঃ
বিডিআর বিদ্রোহে নিহত সেনা কর্মকর্তাদের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী গণতন্ত্র দ্বারা সুগম হবে অর্থনৈতিক মুক্তির পথ : স্পিকার দেশ গড়ার প্রত্যয়ে কাজ করছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার চেষ্টা করছি : অর্থমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প নামে ভাইরাল মহিষটি বিরল অ্যালবিনো প্রজাতির বগুড়ায় ঈদের দিন স্বামীর হাতে স্ত্রী খুন শরীয়তপুরে ৩০ গরুসহ নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার প্রথমবারের মতো এআই পরিচালিত ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া ভারতে নিজস্ব স্টেলথ যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ৮৮ দিন পর ইন্টারনেট সংযোগ চালু করল ইরান
এইমাত্রপাওয়াঃ

ভারত ইট মারলে আমরা পাথর মারবো : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর উত্তপ্ত হয়ে উঠেছে ভারত-পাকিস্তান সীমান্ত পরিস্থিতি। এই নিয়ে দুই দেশের মধ্যে চলছে পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও কূটনৈতিক তৎপরতা।

এই প্রেক্ষাপটে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার কড়া বার্তা দিয়েছেন নয়াদিল্লিকে। তিনি বলেছেন, ‘ভারত যদি একটি ইট ছুড়ে, আমরা জবাবে ছুঁড়বো পাথর ।’ মঙ্গলবার সিনেটে বক্তব্যকালে তিনি এমন মন্তব্য করেন।

জিও নিউজের উদ্ধৃতি দিয়ে এনএআই এই খবর জানায়।

ইসহাক দারের দাবি, পেহেলগামের হামলার ঘটনাকে ভিত্তি করে ভারত ‘সাজানো নাটক’ তৈরি করছে। এর মাধ্যমে তারা ১৯৬০ সালের সিন্ধু পানি চুক্তি বাতিলের পথ খুঁজছে। তবে পাকিস্তান এই চুক্তি বাতিল মেনে নেবে না বলে জানান তিনি। বলেন, ‘ভারত একতরফাভাবে এই চুক্তি বাতিল করতে পারে না। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে চীন ও তুরস্ক, আমাদের পাশে রয়েছে।’

এদিকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ এএফপিকে বলেছেন, ভারতের তরফে পাকিস্তানে হামলা ‘আসন্ন এবং ইসলামাবাদ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে। তিনি বলেছেন, ‘আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি হলে পরমাণু অস্ত্র ব্যবহারের দ্বিধা থাকবে না।’

আজকের বাংলা তারিখ



Our Like Page