September 30, 2026, 7:35 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে ছেলেকে হত্যার পর থানায় পিতার আত্মসমর্পণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের শ্রীপুরে উপজেলাধীন প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন পিতা।

মঙ্গলবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ৩ টার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

নিহত আনোয়ার হোসেন (২৫) গাজীপুরের শ্রীপুর থানার প্রহলাদপুর ইউনিয়নের নানাইয়া আটিপাড়া গ্রামের আত্মসমর্পণকারী মোহাম্মদ আলীর ছেলে। মোহাম্মদ আলী একই গ্রামের আব্দুর রশিদের পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল জানান, ৫-৭ বছর আগে ছেলেকে কর্মসংস্থানের জন্য মালয়েশিয়াতে পাঠান তার বাবা। সেখান থেকে ফিরে এসে মাদকাসক্ত হয়ে উঠলে ছেলেকে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে পাঠানো হয়। সেখানে চিকিৎসার পর সুস্থ হয়ে উঠলে আবারো তাকে মালয়েশিয়াতে পাঠানো হয়।

আরও জানা যায়, বছর খানেক আগে মালয়েশিয়া থেকে ফিরে কোনো কাজ কর্ম করতো না আনোয়ার হোসেন। সে বাবার জমানো ৮ লাখ টাকা বিভিন্ন ধরনের নেশা গ্রহণ করে খরচ করে ফেলে। ফের বাবার কাছে টাকা চাইলে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এ নিয়ে বাবার সাথে প্রায়ই ঝগড়া হতো। পুকুরে চাষ করা মাছ বাবার অজান্তেই বিক্রি করে ফেলে ছেলে আনোয়ার। এ নিয়ে বাবার মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

মঙ্গলবার বিকেলে বাবার গোয়ালঘরে থাকা ১১টি গরুকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে ছেলে। এ সময় বাবা গিয়ে বাধা দিলে তাকেও মারধর করে। এসব ঘটনার প্রেক্ষিতে রাগে ক্ষোভে রাত তিনটার দিকে ঘুমন্ত ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে থানায় এসে পুলিশকে জানান মোহাম্মদ আলী। পরে পুলিশ তাকে নিরাপদ হেফাজতে নেয়।

শ্রীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জয়নাল আবেদীন মণ্ডল বলেন, এ ঘটনায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। পাশাপাশি আইনগত ব্যবস্থা নেওয়াও হচ্ছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page