October 15, 2026, 1:13 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

শুল্ক ইস্যুতে চীনের সঙ্গে আলোচনায় বসতে চায় যুক্তরাষ্ট্র

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের কঠোর শুল্ক নীতির ফলে আন্তর্জাতিক বাজার এবং বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তা প্রশমনে ওয়াশিংটন আলোচনার মাধ্যমে সমাধান চায় বলে জানা গেছে।

বেইজিং থেকে এএফপি জানায়, চীনের রাষ্ট্রীয় সম্প্রচার সংস্থা সিসিটিভির সহযোগী প্রতিষ্ঠান ‘ইউয়ুয়ান তানতিয়ান’ বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, যুক্তরাষ্ট্র “বহুমুখী চ্যানেলের মাধ্যমে সক্রিয়ভাবে” চীনের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ দেখাচ্ছে।

প্রতিবেদনে বলা হয়, ‘আলোচনার দৃষ্টিকোণ থেকে যুক্তরাষ্ট্রই এখন বেশি উদ্বিগ্ন পক্ষ। ট্রাম্প প্রশাসন বহুমুখী চাপের মুখে রয়েছে।’

চীনের ওপর যুক্তরাষ্ট্রের নতুন ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক এপ্রিল থেকে কার্যকর হয়েছে, যার প্রতিক্রিয়ায় বেইজিংও বেশ কিছু মার্কিন পণ্যে ১২৫ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক আরোপ করেছে।

যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার দাবি করেছেন, চীন আলোচনার জন্য তার কাছে পৌঁছেছে। এই দাবি জোরালোভাবে অস্বীকার করে আসছে চীন।

তবে এবার চীনা সূত্রভিত্তিক সংবাদ মাধ্যমে বলা হলো, যুক্তরাষ্ট্র নিজেই উদ্যোগ নিচ্ছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবার যুক্তরাষ্ট্রকে ‘ন্যায়সঙ্গত, সম্মানজনক ও পারস্পরিক সুবিধাজনক’ আলোচনার আহ্বান জানালেও, এক ভিডিও বার্তায় সম্প্রতি হুঁশিয়ারি দিয়েছে, ‘লড়াই দরকার হলে শেষ পর্যন্ত লড়বে, কখনো নতি স্বীকার করব না।’

চলমান বাণিজ্যযুদ্ধ এবং অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে এই খবর এমন এক সময় এলো, যখন মার্কিন অর্থনীতি বছরের প্রথম প্রান্তিকে সংকুচিত হয়েছে এবং ওয়াশিংটন থেকে বেইজিং পর্যন্ত উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page