August 2, 2026, 8:19 pm
শিরোনামঃ
তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী সরকারের সমালোচনা অপরাধ নয় ; রাষ্ট্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়া অপরাধ : তথ্যমন্ত্রী দুবাইয়ের কারাগার থেকে জামিনে মুক্ত পুলিশের সাবেক আইজিপি বেনজীর আহমেদ বাংলাদেশের আসিয়ানের সদস্য হওয়ার সুযোগ নেই বললেই চলে : জোট মহাসচিব ঘরে বসে ফসলের রোগ শনাক্ত করবে মডেশ চাকমার উদ্ভাবিত ‘ক্রপস ডক্টর’  ব্রাহ্মণবাড়িয়ায় মাদকাসক্ত দুই ছেলেকে পুলিশে দিলেন মা রাঙামাটিতে বিজিবির বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত যশোরে অস্ত্র ও পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেপ্তার গোপন তৎপরতায় সিআইএ-মোসাদ ; মোজতবা খামেনিকে খুঁজছে ইসরায়েল  ইরানে আপাতত হামলা স্থগিতের ঘোষণা দিলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

কুষ্টিয়ায় দুই পুলিশকে হাতুড়িপেটা করলো আসামি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের ২ সদস্যকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এক আসামি।

শুক্রবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

জানা গেছে, রাতে উপজেলার আমলাপাড়া এলাকা থেকে আশিক (২৫) নামের এক সন্দেহভাজন আসামিকে আটক করে মোটরসাইকেলে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী।

থানায় যাওয়ার আগেই পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় চালক এসআই মনিরুল গাড়ি থামানোর সঙ্গে সঙ্গে মাঝে থাকা আসামি কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে মাথায় থাকা হেলমেট ভেঙে যায়।

এরপর মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথায়ও হাতুড়ি দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেন। পরে ঘটনাস্থলে থানা-পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় ওই আসামি হামলা করেন। এতে এক কনস্টেবল আহত হয়েছেন। আসামি পুলিশি হেফাজতে রয়েছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page