August 22, 2026, 2:45 am
শিরোনামঃ
যশোরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি দিলো অজ্ঞাত নারী শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরার বুনাগাতী ভূমি অফিসের কর্মচারীর চাকরি নিয়ে বয়স-সনদে অসঙ্গতির অভিযোগ আজ সন্ধ্যায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন চট্টগ্রামে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত নারায়ণগঞ্জে প্রকাশ্যে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত আমন্ত্রণে ৭-১০ মে সরকারি সফরে রাশিয়া যাচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ক্রেমলিনের প্রেস সার্ভিস এ তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা তাসের প্রতিবেদন অনুসারে, চীনা নেতা মহান দেশপ্রেমিক যুদ্ধে (দ্বিতীয় বিশ্বযুদ্ধে) বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানে যোগ দেবেন।

ক্রেমলিন প্রেস সার্ভিস জানিয়েছে, সফরকালে অনুষ্ঠিত দ্বি-পাক্ষিক আলোচনায় রাশিয়া-চীন সম্পর্কের আরও অগ্রগতির মূল দিকগুলোর ওপর আলোকপাত করা হবে। এর মধ্যে রয়েছে ব্যাপক অংশীদারিত্ব এবং কৌশলগত সহযোগিতা, সেই সঙ্গে আন্তর্জাতিক ও আঞ্চলিক এজেন্ডা সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলো।

এছাড়া দুই নেতা বেশ কয়েকটি আন্তঃসরকারি এবং আন্তঃবিভাগীয় নথিতে সই করবেন বলেও ক্রেমলিন জানিয়েছে।

এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছিলেন, চীনা রাষ্ট্রপতি ৯ মে মস্কোতে মহান দেশপ্রেমিক যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page