October 15, 2026, 1:12 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত-পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী- দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তানও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা ১০ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে।

এমন আবহে ভারতকে এবার কড়া বার্তা দিলেন রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মুহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানে পানি সরবরাহে বিঘ্ন ঘটায় তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে।

শনিবার (৩ মে) রাশিয়ান ব্রডকাস্টার আরটি’কে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেছেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে।

মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কুটনীতিবিদ দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি (হামলা) ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন।

কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তি করেছে- একে যুদ্ধের সামিল হিসেবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা।

খালিদ জামালি সতর্ক করে বলেছেন, নিমাঞ্চলের নদীর পানি দখল, প্রবাহ বন্ধ বা ভিন্ন দিকে প্রবাহিত করার যেকোনো প্রচেষ্টা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের সামিল হবে। এবং এর জবাব পূর্ণ শক্তি দিয়ে দেওয়া হবে।

এর আগে গত শুক্রবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জিও নিউজকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, চুক্তি লঙ্ঘন করে ভারত সিন্দু নদের ওপর কোনও অবকাঠামো নির্মাণ করলে তাতে হামলা চালাবে পাকিস্তান।

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page