September 30, 2026, 7:34 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

যশোরে পূর্ব শত্রুতার জেরে তরুণের ওপর বোমা হামলা ও কুপিয়ে জখম

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যশোরের কৃষ্ণবাটি গ্রামে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে বোমা হামলা এবং ধারালো অস্ত্র দিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ মে) স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে আনুমানিক রাত সাড়ে নয়টার দিকে এই হামলার ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, একদল দুর্বৃত্ত মোহাম্মদ আলীকে স্থানীয় জামিয়ানা মাদিয়ানা মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। সেখানে আগে থেকেই ওঁৎ পেতে থাকা কয়েকজন যুবক প্রথমে তার ওপর বোমা নিক্ষেপ করে। বোমার আঘাতে মোহাম্মদ আলীর বাম হাত কবজি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হামলাকারীরা ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার পায়ের রগ কেটে ফেলে এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে।

স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় মোহাম্মদ আলীকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এই ঘটনায় এলাকায় সাধারণ মানুষের ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি আরও জানান, ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page