August 22, 2026, 2:44 am
শিরোনামঃ
যশোরে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মামলার হুমকি দিলো অজ্ঞাত নারী শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরার বুনাগাতী ভূমি অফিসের কর্মচারীর চাকরি নিয়ে বয়স-সনদে অসঙ্গতির অভিযোগ আজ সন্ধ্যায় শপথ নেবেন দেশের ২৩তম রাষ্ট্রপতি মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন চার মুখ ভুয়া খবর বিষয়ক সতর্কবার্তা দিলো ভারতীয় হাইকমিশন চট্টগ্রামে মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক নিহত নারায়ণগঞ্জে প্রকাশ্যে ইসলামী যুব আন্দোলন নেতাকে কুপিয়ে হত্যা কুয়েতে বন্ধ হচ্ছে ভিসার স্বয়ংক্রিয় মেয়াদ বৃদ্ধি সিরিয়ায় উপস্থিতি নিয়ে তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে নেতানিয়াহু
এইমাত্রপাওয়াঃ

পাকিস্তান সীমান্তে হাই অ্যালার্টে ভারতের বিমান বাহিনী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  গত ৫ মে রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর আটটি সেক্টরে পাকিস্তানি বাহিনী বিনা উস্কানিতে গুলিবর্ষণ চালিয়েছে বলে অভিযোগ তুলে ভারতের সামরিক বিমাগুলো তাদের প্রস্তুতি বাড়িয়েছে। বিমান বাহিনী কমান্ডের সূত্রের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, পাকিস্তান সীমান্তে ভারতীয় বিমান বাহিনীকে ‘হাই অ্যালার্টে’ বা ‘উচ্চ সতর্কতা’য় রাখা হয়েছে।

রাজস্থান এবং পাঞ্জাবের অগ্রবর্তী ঘাঁটিতে সম্পূর্ণ সশস্ত্র যুদ্ধবিমানের ক্রুরা তাৎক্ষণিক যুদ্ধ অভিযানের জন্য প্রস্তুত রয়েছে। এয়ার-টু-গ্রাউন্ড ক্রুজ মিসাইল দিয়ে সজ্জিত ফ্রান্স থেকে কেনা রাফাল মাল্টি-রোল জেটও প্রস্তুত রয়েছে।

সংবাদপত্রটি জানিয়েছে, ৫ মে রাতে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর আটটি সেক্টরে পাকিস্তানি বাহিনীর বিনা উস্কানিতে গুলিবর্ষণের পর ভারতের সামরিক বিমান ক্ষেত্রগুলো তাদের প্রস্তুতি বাড়িয়েছে।

২২ এপ্রিল, ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের জনপ্রিয় পর্যটন শহর পহেলগামে সশস্ত্র ব্যক্তিরা গুলি চালিয়ে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিককে হত্যা করে। এতে আরও অনেকে আহত হন।

মিডিয়া রিপোর্ট অনুসারে, ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করেছে, লস্কর-ই-তৈয়বা গোষ্ঠীর সংঘটিত সন্ত্রাসী হামলায় পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) জড়িত ছিল। এরপর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে।

নয়াদিল্লি এবং ইসলামাবাদ কূটনৈতিক কর্মীদের ওপর পারস্পরিক বিধিনিষেধ আরোপ করেছে, দ্বি-পাক্ষিক বিভিন্ন চুক্তি স্থগিত করেছে এবং একে অপরের বিমানগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে। উভয় পক্ষই নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলিবর্ষণ এবং প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page