September 30, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন।

রোববার (৪ মে) রাত পৌনে ১২টার দিকে বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তের মেইন পিলার-২০৪৫/১৭ এস এলাকায় বিএসএফ ১ রাউন্ড রাবার বুলেট ফায়ার করে। এতে মাটিতে লুটিয়ে পরে সাকিব।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকার একটি হাসাপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত যুবক মোঃ সাকিব (২১) মাদলা নতুন গুচ্ছ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে কসবা উপজেলা নির্বাহী অফিসার মো: ছামিউল ইসলাম জানান, স্থানীয় চেয়ারম্যান হতে প্রাপ্ত তথ্য মোতাবেক বাংলাদেশী যুবক সাকিব বিএসএফের গুলিতে নিহত হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

কসবা থানার ভারপ্রাপ্ত অফিসার মোহাম্মদ আবদুল কাদের বলেন, গত রাতে বিএসএফের গুলিতে সাকিব নামের এক যুবক আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিজিবির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি।

আজকের বাংলা তারিখ



Our Like Page