June 29, 2026, 7:14 pm
শিরোনামঃ
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই : রিজভী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ট্রাম্পকে লুজার বললেন বাইডেন ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল কাতারে আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : ইরানের প্রেসিডেন্ট মাগুরায় স্কুল কক্ষে আপত্তিকর অবস্থায় নারীসহ সহকারী শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ধর্ম অবমাননার অভিযোগে জ্যোতিষ সাঈদ গ্রেফতার

স্টাফ রিপোর্টার : সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম ধর্মকে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগে ঝিনাইদহে এম. এ. সাঈদ ওরফে গুরুজী জ্যোতিষ সাঈদ (৬৭) কে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতের অভিযানে ঢাকার সাভারের জামসিং এলাকা থেকে তাকে আটক করা হয়।

এ বিষয়ে সোমবার বিকাল সাড়ে ৫টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায় , গত শনিবার (৩ মে) সাঈদ তার ফেসবুক আইডি থেকে ইসলাম বিদ্বেষী একটি পোস্ট দেন। বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ঝিনাইদহ জেলাসহ আশেপাশের এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

ক্ষুব্ধ মুসলিম জনতা পাগলাকানাই এলাকার তার রাশিচক্র ও খানকায়ী শেফা কার্যালয় ঘিরে বিক্ষোভ করেন, কার্যালয়ে ভাঙচুর ও সড়কে অগ্নিসংযোগ করেন।

আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ও সদর থানার পুলিশ এবং পরবর্তীতে সিটিটিসি, ডিএমপি ঢাকার সহায়তায় পুলিশের একটি যৌথ অভিযান চালিয়ে ঢাকার সাভার থেকে সাঈদকে গ্রেফতার করে।

এ ঘটনায় মো. ইসমাইল হোসেন বেলালী (৩৬) বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় ২৯৫(ক)/২৯৮/৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন (মামলা নম্বর-১১, তারিখ-০৫/০৫/২০২৫)।

পুলিশ জানিয়েছে, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যেকোনো অপরাধে কঠোর অবস্থান নেবে পুলিশ। আইনশৃঙ্খলা বজায় রাখতে যা যা প্রয়োজন, তা করা হবে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজকের বাংলা তারিখ



Our Like Page