October 15, 2026, 12:08 am
শিরোনামঃ
যশোরে আওয়ামী লীগ নেতা রউফ আবারো আটক যশোরে গাঁজা ও মোটরসাইকেলসহ যুবক আটক যশোরের শার্শায় ২ আওয়ামী লীগ নেতাকর্মী আটক প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ
এইমাত্রপাওয়াঃ

ভারতের হামলাকে লজ্জাজনক বললেন ট্রাম্প

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভারতের হামলাকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত ও পাকিস্তানের মধ্যকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এই কথা লিখেছেন মার্কো রুবিও। আজ সকালে যুক্তরাষ্ট্রের ভারতীয় দূতাবাস বলেছে যে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল মি. রুবিওর সাথে কথা বলেছেন “এবং যেসব পদক্ষেপ নেয়া হয়েছে তাকে অবহিত করেছেন।”

ভারতের হামলা নিয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এটিকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন।

“আমি আশা করি এটি খুব শিগগিরই শেষ হবে” ওয়াশিংটন ডিসির হোয়াইট হাউজে বক্তৃতা দেওয়ার সময় বলেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

রুবিও বলেছেন, তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের “আশা করি এটা দ্রুত শেষ হবে” এই মন্তব্যের পুনরাবৃত্তিই করেছেন। তিনি আরও বলেছেন, ‘শান্তিপূর্ণ সমাধানের দিকে এগোতে’ তিনি ভারত পাকিস্তান দুই দেশের নেতাদের সাথেই যোগাযোগ অব্যাহত রাখবেন।

মার্কিন যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি দেশ ভারত আর পাকিস্তান- দুই দেশকেই শান্ত করার চেষ্টা করেছে। তবে এটা দেখার বিষয় যে ট্রাম্প প্রশাসন বিশ্বের নানা বিষয়ে জড়িয়ে থাকার মধ্যেই ভারত-পাকিস্তানের মধ্যে এই উত্তেজনা প্রশমনে কতটা এগিয়ে আসে।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে “ ভারতের স্পষ্ট আগ্রাসন এবং আন্তর্জাতিক শান্তি এবং নিরাপত্তার জন্য এর হুমকি ” সম্পর্কে অবহিত করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

এতে বলা হয়েছে, “ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করা হয়েছে যে, জাতিসংঘ সনদের ৫১ অনুচ্ছেদের আত্মরক্ষার অধিকার অনুযায়ী পছন্দের সময় এবং স্থানে এই আগ্রাসনের যথাযথভাবে জবাব দেয়ার অধিকার রয়েছে পাকিস্তানের। ”

আজকের বাংলা তারিখ

  • ১৫ই অক্টোবর, ২০২৬
  • ৩০শে আশ্বিন, ১৪৩৩
  • ৩রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page