June 29, 2026, 7:14 pm
শিরোনামঃ
চাকরির জন্য তরুণদের বছরের পর বছর অপেক্ষা করতে হবে না : প্রধানমন্ত্রী বিরোধী দলের এমপিদের আসনে ২০ কোটি টাকা বরাদ্দ : স্থানীয় সরকারমন্ত্রী প্রধানমন্ত্রীর ভিশন পূরণে কৃষিতে পর্যাপ্ত বাজেট নেই : রিজভী শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া রাজনৈতিক স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে দুই গ্রামবাসীর সংঘর্ষে ১ জন নিহত কুমিল্লায় প্রেমিকার ছুরিকাঘাতে যুবক নিহত ট্রাম্পকে লুজার বললেন বাইডেন ইরানের সাইবার হামলায় বিধ্বস্ত ইসরায়েল কাতারে আটকে থাকা ১২ বিলিয়ন ডলারের মধ্যে ৬ বিলিয়ন মুক্ত হচ্ছে : ইরানের প্রেসিডেন্ট মাগুরায় স্কুল কক্ষে আপত্তিকর অবস্থায় নারীসহ সহকারী শিক্ষক আটক
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু

এম এ কবীর, ঝিনাইদহ : ঝিনাইদহে ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৯ মে) সকালে সদর উপজেলার আড়মুখী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাইমা খাতুন (৭) একই গ্রামের সাইফুল ইসলামের মেয়ে।

স্থানীয় ও স্বজনরা জানায়, শুক্রবার সকালে শিশু সাইমা বাড়ির সামনে দোকানে বিস্কুট কিনতে যায়। বাড়ি থেকে রাস্তায় উঠার পর কালীগঞ্জ থেকে নলডাঙ্গাগামী একটি ইজিবাইক শিশুটিকে ধাক্কা দেয়। এসময় রাস্তায় ছিটকে পড়লে ইজিবাইকটি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। শিশু সাইমা আড়মুখী দাখিল মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্রী।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ইজিবাইকের ধাক্কায় একটি শিশু পড়ে গেলে তাকে চাপা দিয়ে ইজিবাইকটি চলে যায় পরে শিশুটিকে হাসপাতালে পৌছানোর আগেই মারা যায় বলে শুনেছি। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। নিহতের পরিবার এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। মরদেহ দাফনের জন্য স্বজনরা নিয়ে গেছে।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page