March 16, 2026, 11:03 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আফগানিস্তানে অনির্দিষ্টকালের জন্য দাবা খেলা নিষিদ্ধ করেছে তালেবান সরকার। তাদের দাবি, ইসলামি শরিয়ত আইনে দাবা জুয়ার একটি মাধ্যম হিসেবে বিবেচিত হওয়ায় এটি ‘অনৈতিক’ এবং ‘অবৈধ’।

দেশটির ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাউল্লাহ মাশওয়ানি আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপিকে জানান, দাবা খেলা শরিয়তের দৃষ্টিতে জুয়ার পর্যায়ে পড়ে। এ কারণে এটি সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ আইন অনুযায়ী নিষিদ্ধ। তিনি বলেন, ‘যতক্ষণ না ধর্মীয় দিক থেকে এই বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা ও সিদ্ধান্ত আসে, ততক্ষণ দাবা খেলার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে।’

২০২১ সালে রক্তপাতের মধ্য দিয়ে ক্ষমতা দখলের পর তালেবান সরকার দেশজুড়ে কঠোর ইসলামি আইন বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায় নারীদের খেলাধুলা ও শিক্ষার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে। নারীরা এমনকি নার্সিং শিক্ষাও গ্রহণ করতে পারছে না।

আফগান ক্রীড়া কর্তৃপক্ষের মতে, জাতীয় দাবা ফেডারেশন গত দুই বছর ধরে কোনো প্রতিযোগিতা আয়োজন করেনি। অর্থাৎ সরকারিভাবে দাবা খেলার সব আয়োজন একপ্রকার বন্ধই ছিল।

তবে কাবুলের একটি ক্যাফেতে বিগত বছরগুলোতে কিছু অনানুষ্ঠানিক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছিল। ওই ক্যাফের মালিক আজিজুল্লাহ গুলজাদা দাবি করেছেন, দাবা কোনো জুয়ার খেলা নয়। তার মতে, মুসলিম প্রধান বহু দেশেই দাবা খেলা হয়, সেখানে ইসলামি বিধির পরিপন্থী হিসেবে বিষয়টি দেখা হয় না।

এই নিষেধাজ্ঞা দেশজুড়ে বিতর্কের জন্ম দিয়েছে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ সমাজ এটি ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে চিন্তাচর্চার একটি মাধ্যমকে দমন করার উদাহরণ হিসেবে দেখছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page