February 27, 2026, 11:11 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের ভৈরবায় শিশু তাবাসসুম হত্যার আসামির ফাঁসির দাবিতে মানববন্ধন ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধনে ১০ মার্চ বগুড়ায় যাবেন প্রধানমন্ত্রী ওআইসির শীর্ষ নেতাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক গণমাধ্যমকে আধুনিক ব্যবস্থাপনার মধ্যে আনতে চাই : তথ্যমন্ত্রী ঋণের দায় নেওয়ার চেয়ে লোডশেডিংয়ের কষ্টে থাকা ভালো : বিদ্যুৎমন্ত্রী ভূমিকম্পে কাঁপল সরাদেশ ; উৎপত্তি সাতক্ষীরায় নরসিংদীতে অপহরণের পর কিশোরীকে হত্যার অভিযোগে ৫ জন আটক লক্ষ্মীপুরে পুলিশ-এলাকাবাসী সংঘর্ষে ১৫ জন আটক ফরিদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবককে পিটিয়ে হত্যা এপস্টেইনের অপরাধ সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না : হিলারি ক্লিনটন
এইমাত্রপাওয়াঃ

শুভাঢ্যা খাল খননের কাজ করবে সেনাবাহিনী : পরিবেশ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অর্থ সাশ্রয়ের জন্য কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল খননের কাজ সেনাবাহিনী করবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান।

সোমবার (১২ মে) সকালে দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা খাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

৩১৭ কোটি টাকা ব্যয়ে এক বছর মেয়াদি এই প্রকল্প শুরু হবে চলতি বছরের জুন মাসে।

উপদেষ্টা বলেন, অনেক জায়গায় খালের অস্তিত্ব বিলীন হয়ে গেছে, বর্জ্যের স্তূপ তৈরি হয়েছে। ফলে খালটি পুনরুদ্ধার করা একটি বড় চ্যালেঞ্জের কাজ।

এ সময় খাল পুনরুদ্ধার এবং পরিষ্কারে এলাকাবাসীকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

ঢাকার জলাবদ্ধতা নিয়ে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, বর্ষা মৌসুমে ঢাকা শহরে জলাবদ্ধতা নিরসনে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থা নিয়ে কাজ শুরু করেছে দুই সিটি কর্পোরেশন।

আজকের বাংলা তারিখ



Our Like Page