August 1, 2026, 2:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

কুমিল্লায় ২০০ কেজি গাঁজাসহ মা-মেয়ে আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কুমিল্লায় প্রবাসীর ঘর থেকে ২০০ কেজি (৫ মণ) গাঁজাসহ তাসলিমা আক্তার (৩৮) ও ইসরাত জাহান (১৯) নামে দুই নারীকে (মা ও মেয়ে) আটক করেছে পুলিশ।

আটককৃত তাসলিমা আক্তার ও ইসরাত জাহান প্রবাসী মোতালেব মিয়ার স্ত্রী ও মেয়ে।

পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেব মিয়ার ঘরে বুধবার ভোর রাতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাদের আটক করে।

কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম জানান, গোপন সূত্রের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার ভোর রাতে মির্জানগর গ্রামের প্রবাসী মোতালেবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘরে তল্লাশি করে ১০টি বস্তায় ভর্তি ৫ মণ (২০০ কেজি) গাঁজা উদ্ধারসহ তাসলিমা আক্তার ও তার মেয়ে ইসরাত জাহানকে আটক করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মাদক আইনে মামলা হয়েছে। জেলায় একই দিনে এতো বড়ো গাঁজার চালান আটকের এটাই সর্বোচ্চ রেকর্ড বলে দাবি করেন ওসি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page