August 22, 2026, 4:29 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাজারের রেজিস্ট্রেশন ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঝিনাইদহের মহেশপুরে বিলুপ্তপ্রায় কালোমুখো হনুমান রক্ষায় অভয়ারণ্য গড়ার দাবি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম বিদ্যুতের চাহিদা পূরণে সৌর বিদ্যুৎ প্রকল্প করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা ; হবে উপনির্বাচন নেত্রকোনায় কালো পতাকা নিয়ে ছাত্রলীগের ঝটিকা মিছিল ময়মনসিংহে পাচারের সময় বাজারের ব্যাগ থেকে দুটি বিপন্ন লজ্জাবতী বানর উদ্ধার চিকেনস নেকে ত্রিকোণীয় নিরাপত্তা গ্রিড তৈরির ঘোষণা করলেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

স্থলবাহিনীর প্রধানকে বরখাস্ত করলেন পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বৃহস্পতিবার (১৫ মে) রাশিয়ার সামরিক বাহিনীর স্থলবাহিনীর প্রধান জেনারেল ওলেগ সালিয়ুকভকে বরখাস্ত করেছেন বলে জানিয়েছে ক্রেমলিন। ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের মধ্যে সর্বশেষ পদক্ষেপ হিসেবে এই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে অপসারণ করলেন পুতিন।
২০১৪ সাল থেকে রাশিয়ার স্থলবাহিনীর দায়িত্বে ছিলেন সালিয়ুকভ। তিনি সিরিয়ার গৃহযুদ্ধ এবং ইউক্রেনের আক্রমণে জড়িত থাকার তদারকি করেছিলেন। এর আগে চার বছর ধরে জেনারেল স্টাফের উপ-প্রধান ছিলেন তিনি।

এক সপ্তাহেরও কম সময় আগে, সালিয়ুকভ বর্তমান প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে রেড স্কয়ারে নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত বিজয় দিবসের সামরিক কুচকাওয়াজ পরিচালনা করেন।

গত বছর থেকে রাশিয়ার আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সামরিক ও প্রতিরক্ষা খাতের এক ডজনেরও বেশি কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ এনেছে। তাদের অনেকের বিরুদ্ধে ব্যক্তিগত লাভের জন্য বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাতেরও অভিযোগ রয়েছে।

১৯৯০ সাল থেকে বিভিন্ন শীর্ষ পদে থাকার পর গত বছর পদাবনতি দেওয়া হয় পুতিনের দীর্ঘদিনের মিত্র শোইগুকে।

এদিকে ক্রেমলিন অস্বীকার করে বলেছে, ইউক্রেনে বিপর্যয়ের পর রাশিয়ার শীর্ষস্থানীয় কর্মকর্তাদের গ্রেপ্তার এবং বরখাস্ত করা সামরিক প্রতিষ্ঠান শুদ্ধি অভিযানের অংশ নয়।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page