August 1, 2026, 2:40 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মুন্সীগঞ্জে দুই প্রবাসীকে অপহরণ করে ৩৬ লাখ টাকা লুটের অভিযোগ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মুন্সীগঞ্জের শ্রীনগরের ফেরিঘাট এলাকা হতে র‍্যাব পরিচয়ে দুই সৌদি আরব প্রবাসীকে অপহরণের পর ৩৬ লাখ ৫০ হাজার টাকা লুটের অভিযোগ উঠেছে। অপহরণের শিকার প্রবাসীরা হলেন—জমিস শেখ ও সুজন খান।

বৃহস্পতিবার (১৫ মে) রাত ৭টার দিকে শ্রীনগরের ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীরা বলেন, তারা ঢাকা থেকে শ্রীনগরের বালাসুরের উদ্দেশে নগর পরিবহনের একটি বাসে উঠেছিলেন। রাত আনুমানিক ৭টার দিকে বাসটি শ্রীনগরের ফেরিঘাটে পৌঁছালে র‍্যাব পরিচয় দিয়ে একদল ব্যক্তি বাস থামিয়ে তাদের জোরপূর্বক নামিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীরা তাদের জসিম শেখের কাছ থেকে ২৫ লাখ ২০ হাজার এবং সুজন খানের কাছ থেকে ১১ লাখ ৩০ হাজার ও মোবাইল ফোন লুট করে নেয়। পরে তাদের ঢাকার আব্দুল্লাহপুর এলাকায় ফেলে রেখে যায় অপহরণকারীরা।

এ বিষয়ে র‍্যাব-১০-এর ভাগ্যকুল ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. আনোয়ার হোসেন বলেন, র‍্যাব পরিচয়ে যেই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটেছে, তারা প্রকৃত র‍্যাব সদস্য নয়। এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্র। এই চক্রকে শনাক্ত ও গ্রেপ্তারের জন্য র‍্যাব ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকিল আহমেদ বলেন, ভুক্তভোগীরা থানায় এসেছিলেন, তবে এখনো অভিযোগ দায়ের করেনি। তারা অভিযোগ দায়ের করবেন। লুণ্ঠিত মালামাল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ভুক্তভোগী প্রবাসীরা জানিয়েছেন, তাদের বাস থেকে নামিয়ে মাইক্রোতে তুলে তাদের কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page