August 1, 2026, 2:41 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের বৈঠক দায়িত্ব পালনে কোনো ধরনের অনিয়ম অবহেলা বরদাশত করা হবে না : স্বাস্থ্যমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা রাজনৈতিক ভাওতাবাজি : মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী আজ থেকে গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক চট্টগ্রামে চুরির প্রতিবাদ করায় হত্যার পর মরদেহ ঘরে দিয়ে গেল খুনিরা নোয়াখালীতে জামায়াত-বিএনপির সংঘর্ষে ১০ জন আহত যুদ্ধে আমারা জিতেছি : ইরানের স্পিকার ইউক্রেনকে আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প বাংলাদেশ থেকে আসা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন : শুভেন্দু অধিকারী জুলাই সনদের আলোকেই আইন সংস্কারের প্রস্তাব বাস্তবায়ন করা হবে : আইনমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

গাজীপুরে কারখানার পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুরের নাওজোড় এলাকায় ইন্টারন্যাশনাল ক্লাসিক কম্পোজিট লিমিটেড নামের একটি কারখানায় সরবরাহ করা পানি পান করে অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থদের অনেকেই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শনিবার (১৭ মে) সকালে এ ঘটনা ঘটে। অসুস্থ হয়ে পড়া শ্রমিকদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ, সিরাজুল হক জেনারেল হাসপাতাল, নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

কারখানার শ্রমিকরা জানান, কারখানায় অন্তত ৪ হাজার শ্রমিক কাজ করেন। শনিবার সকাল ৮টায় কারখানায় প্রবেশ করে অনেকেই সরবরাহ করা ট্যাপ থেকে পানি পান করেন। এর আধঘণ্টা পর একে একে শ্রমিক অসুস্থ হয়ে পড়লে তাদের আশপাশের হাসপাতালে নিয়ে যান সহকর্মীরা।

এ ব্যাপারে সিরাজুল হক জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মোর্শেদ বলেন, অসুস্থ শ্রমিকদের মাথা ঘোরানো, বমিভাব, পেট ব্যাথার মতো লক্ষণ রয়েছে। তাদের বেশিরভাগই চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হয়েছে। তবে আক্রান্ত রোগীরা এখন আশঙ্কামুক্ত রয়েছে।

চিকিৎসকের বরাত দিয়ে নাওজোড়ের সিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্যবস্থাপক আব্দুল হামিদ বলেন, এখন পর্যন্ত ৬০-৭০ জনের মতো অসুস্থ রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে গুরুতর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছ। অসুস্থ হওয়াদের মধ্যে পেটের পীড়া, বমি বমি ভাব রয়েছে

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page