April 5, 2026, 9:12 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

ঠাকুরগাঁও সীমান্তে অনুপ্রবেশের দায়ে ১৭ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্ত এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে ১৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৭ মে) ভোর ৫টার দিকে জেলার হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হরিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাকারিয়া মন্ডল।

আটকরা হলেন, যশোরের বেনাপোল এলাকার পারভীন বেগম, শার্শা উপজেলার নুরুন নাহার বেগম, সদর উপজেলার শায়না শেখ, ঝিকরগাছা উপজেলার রহিমা গাজী, মনিরামপুর উপজেলার বিলকিছ বেগম এবং কালিয়া উপজেলার লাভলী।

নড়ালের কালিয়া উপজেলার লাভলী, সামিউল মোল্লা ও আফসানা মোল্লা। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার রাশিদা বেগম, সাইফুল ইসলাম, নুরতাজ বেগম, সায়রা খাতুন ও সাহেল। ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার নাসিমা বেগম। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ময়না বেগম এবং বরিশালের গৌরনদী উপজেলার নাছিমা বেগম।

বিজিবি ও স্থানীয়দের বরাদ দিয়ে ওসি মোহাম্মদ জাকারিয়া মন্ডল জানায়, ভোর ৫টার দিকে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভাতুরিয়া ইউনিয়নের রামপুর চাপাসার বিওপির সীমান্ত মেইন পিলার ৩৪৮/২ এস থেকে ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রামপুর ১৭ জন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৪২ বিজিবির টহলরত একটি দল তাদের আটক করেন। এরমধ্যে ৪ জন নারী ও ১৩ জন পুরুষ রয়েছে।

এ বিষয়ে ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজীর আহম্মেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ভারত থেকে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করায় ১৭ জনকে আটক করা হয় বলে আমি খবর শুনেছি। এটা বিজিবি ৪২ দিনাজপুর ক্যাম্পে পড়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page