September 30, 2026, 5:37 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

পঞ্চগড় সীমান্ত দিয়ে পুশইন করা নারী-শিশুসহ ১১ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় বিএসএফ পুশইন শুরু করেছে। পঞ্চগড়ের গোদা উপজেলার পৃথক দুটি সীমান্ত এলাকা দিয়ে বিএসএফ নারী শিশুসহ ১১ জন নাগরিককে পুশইন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা সীমান্ত এলাকায় তাদের আটক করেছেন।
শনিবার (১৭ মে) রাতে  বিষয়টি নিশ্চিত করেছেন নীলফামারী-৫৬ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক রিয়াদ মুর্শেদ। এর আগে শুক্রবার (১৬ মে) গভীর রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত তাদের আটক করা হয়।

বিজিবি জানায়, বাংলাদেশের পঞ্চগড় জেলার বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা ও কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের ডানাকাটা সীমান্ত এলাকা দিয়ে ভারতের বিএসএফ পুশইন করে। বিজিবি অবশ্য বলেছে, আটককৃতরা সবাই বাংলাদেশি নাগরিক।

আটককৃতরা হলেন সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাগবাটী গ্রামের তাসলিমা খাতুন (৪০), কলারোয়া উপজেলার চিতলা গ্রামের মর্জিনা (৪০), নড়াইলের কালিয়া উপজেলার শুক্র গ্রামের নীরুফা বেগম (৪০), যশোরের শার্শা উপজেলার রাজাপুর গ্রামের সাজিদা খাতুন (৪০), ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি গ্রামের জাহিদুল ইসলাম (৪০), একই গ্রামের ফাইজান শেখ (১০), নোয়াখালীর শ্যামবাগ উপজেলার ডোমনাকান্তি গ্রামের ওমর ফারুক (৩৭), নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর গ্রামের মীম আক্তার (২২), সোনারগাঁও উপজেলার চৌরাপাড়া গ্রামের শাহনাজ (৩৪), নরসিংদীর মাদবদী উপজেলার বালাপুরেরচর গ্রামের তানিয়া (৩৫) ও খুলনার তেরখাদা উপজেলার বাউনডাংগা গ্রামের আলেয়া (৭০)।

আজকের বাংলা তারিখ



Our Like Page