October 13, 2026, 8:33 pm
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

শিশু শ্রম নিরসনে সমন্বিত উদ্যোগ প্রয়োজন : শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শ্রম ও কর্মসংস্থান এবং নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিশু শ্রম নিরসনে সকল মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, দেশের বিভিন্ন প্রান্তে শিশু শ্রম একটি বড় সমস্যা। কৃষক পরিবারের শিশুরা মাঠে কাজ করছে, জেলেরা তাদের সন্তানদের নিয়ে মাছ ধরছে এবং ইটভাটায় শিশুরা শ্রম দিচ্ছে। এ কারণে অনেক শিশু স্কুলে যাওয়ার সুযোগ পাচ্ছে না। এসব শিশু পরিবারের আর্থিক চাপ কমাতে বাধ্য হয়ে কাজে নামছে, যা তাদের শিক্ষা ও স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

উপদেষ্টা শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু শ্রম নিরসন বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

তিনি বলেন, শিশুদের অধিকার, সুরক্ষা ও তাদের সার্বিক বিকাশ নিশ্চিতে জাতীয় শিশু কল্যাণ পরিষদ কাজ করে যাচ্ছে। এছাড়া, উপদেষ্টা সুবিধাবঞ্চিত, পথশিশু, শ্রমজীবী ও ঝুঁকিপূর্ণ পরিবেশে বসবাসকারী শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারি ও বেসরকারি সকল সংস্থাকে কাজ করার আহ্বান জানান।

উপদেষ্টা বলেন, শিশু শ্রম নিরসনে গঠিত জাতীয় স্টিয়ারিং কমিটি এবং উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের কমিটি কাজ করছে। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও শিশুদের শিক্ষা ও বিকাশের জন্য প্রকল্প বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।

সভাপতির বক্তৃতায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান বলেন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আইএলও কনভেনশন-১৩৮ অনুযায়ী শিশুশ্রম বন্ধে কাজ করে যাচ্ছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় একটি শিশুবান্ধব বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। দারিদ্র্য ও সচেতনতার অভাব শিশু শ্রমের প্রধান কারণ উল্লেখ করে উপস্থিত বক্তারা বলেন, আইন প্রয়োগের পাশাপাশি পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বাড়ানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি করা জরুরি।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ বলেন, বাংলাদেশে শিশু শ্রম একটি জটিল সামাজিক সমস্যা এবং এটি নিরসনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় শিশু শ্রম নিরসন বিষয়ক নানাবিধ কর্মসূচি বাস্তবায়ন করছে। যার মধ্যে রয়েছে পুনর্বাসন, সামাজিক সুরক্ষা ও গণসচেতনতা বৃদ্ধি।

এছাড়া, সভায় আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি নিরান রামজুথান, মৌলভীবাজার জেলার জেলাপ্রশাসক ও পুলিশ সুপার, ইউনিসেফ বাংলাদেশ, আইএলও কান্ট্রি অফিস বাংলাদেশ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশন, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৮শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page