April 5, 2026, 9:30 am
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

রাঙামাটি সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবির নিরাপত্তা ব্যবস্থা জোরদার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  পুশইন ঠেকাতে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সঙ্গে ভারতের ১৫৭ কিলোমিটার সীমান্তবর্তী এলাকা জুড়ে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। বাঘাইছড়ির উপজেলার এই সীমান্তবর্তী এলাকার দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখনো সুসম্পর্ক সম্পর্ক বজায় রয়েছে।

বিজিবি জানায়, রাঙামাটির বাঘাইছড়ি এবং ভারতের মিজারাম সীমান্তে দু’দেশের বাহিনী টহল ব্যবস্থা জোরদার করেছে। তবে টহল জোরদার থাকলে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এখনো সৌহার্দপূর্ণ সম্পর্ক রয়েছে। শৃঙ্খলা বজায় রাখতে দুই দেশের বাহিনী যৌথ ভাবে টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। তবে আতঙ্কিত হওয়ার কোনো ঘটনা এখনো ঘটেনি। কোনো ধরণের পুশইন বা সীমান্ত আইন লঙ্ঘনের ঘটনা এখনো ঘটেনি বলে বিজিবি’র পক্ষ থেকে জানানো হয়।

এদিকে গত ৭ মে পার্বত্য জেলা খাগড়াছড়ির মাটিরাঙ্গা এবং পানছড়ি উপজেলার সীমান্ত দিয়ে ভারত ৮০ জনকে পুশইন করেছিলো। পুশইন হওয়া সকলে বাংলাদেশে নাগরিক বলে বিজিবির’র পক্ষ থেকে বলা হয়।

বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) চট্টগ্রাম রিজিয়ন কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল আবুল হাসনাৎ মো. শাহরিয়ার ইকবাল বলেন, খাগড়াছড়িতে পুশ ইন করা সকলকে আমাদের কাছে রেখেছিলাম। সবার নিরাপত্তা, খাদ্য সংগ্রহ নিশ্চিত করেছিলাম। এরপর পুলিশের সহযোগিতায় আমরা তাদের ভেরিফিকেশন করেছি তারা আমাদের দেশের নাগরিক কিনা। কবে কোথায় বসবাস করছে।

তিনি আরও জানান, যারা সত্যিকারের বাংলাদেশের নাগরিক, প্রকৃত ভোটার আইডি কার্ড আছে তাদের বাংলাদেশের নিজ বাড়িতে পৌঁছানোর ব্যবস্থা করেছি। এ ব্যাপারে পুলিশ আমাদের ব্যাপক সহযোগিতা করেছে। স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা আমাদের সহযোগিতা করেছে। তারা বাস ভাড়া করে তাদের নিজেদের গন্তব্যে পৌছানোর ব্যবস্থা করেছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page