March 16, 2026, 7:08 am
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

গাজায় জরুরি ত্রাণ পাঠাতে ইসরাইলের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের চুক্তি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজা উপত্যকায় জরুরি মানবিক ত্রাণ সরবরাহের লক্ষ্যে ইসরাইলের সঙ্গে চুক্তিতে পৌঁছেছে সংযুক্ত আরব আমিরাত। বুধবার আমিরাতের রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে দুবাই থেকে এএফপি এ খবর জানিয়েছে।

চলমান অবরোধে গাজায় ভয়াবহ খাদ্য ও ওষুধের সংকট দেখা দেওয়ায় ইসরাইলের ওপর আন্তর্জাতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। মানবাধিকার সংস্থাগুলো জানায়, ২ মার্চ থেকে তেল আবিবের জারি করা পূর্ণ অবরোধের ফলে অঞ্চলটিতে মানবিক পরিস্থিতি সংকটাপন্ন হয়ে পড়েছে।

এদিকে, ইসরাইল জানিয়েছে, মঙ্গলবার তারা ৯৩টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করতে দিয়েছে।

তবে জাতিসংঘের তথ্যমতে, ওই ত্রাণ মূলত আটকে আছে এবং এখনো বিতরণ শুরু হয়নি।

সংযুক্ত আরব আমিরাতের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ এবং ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী গিডিওন সাআরের মধ্যে ফোনালাপের মাধ্যমে এই সমঝোতায় পৌঁছানো হয় বলে নিশ্চিত করেছে বার্তাসংস্থা ডব্লিউএএম।

বিবৃতিতে আরো বলা হয়, “এই ত্রাণ উদ্যোগে প্রাথমিক পর্যায়ে গাজার প্রায় ১৫ হাজার বাসিন্দার খাদ্য চাহিদা পূরণ করবে।”

এ ছাড়াও গাজা উপত্যকায় অবস্থিত বেকারিগুলোর জন্য প্রয়োজনীয় মালামাল এবং শিশুদের যত্নে জরুরি সহায়তা সামগ্রী সরবরাহ করা হবে। পাশপাশি নাগরিকদের নিয়মিত চাহিদা পূরণের জন্য নিরবিচ্ছিন্ন সরবরাহ নিশ্চিতের লক্ষ্যে কাজ করবে আমিরাত।

এর আগে চলতি সপ্তাহেই গাজায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার ঘোষণা দেয় নেতানিয়াহু সরকার।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page